IMG-LOGO

সোমবার, ১৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধারওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানমন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেনশেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন‘আমাদের বহু লোভ দেখানো হয়েছে, কিন্তু সেগুলোর দিকে তাকাইনি’মোহনপুরে বিভাগীয় কমিশনারের পূজা মন্ডপ পরিদর্শনশান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবআমার মায়ের ভালোবাসাচাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন ও এসআরবি-৫-এর প্রেস ব্রিফিংনাতনি ফাতেমার চৌধুরীভালোলাগার ছড়া “গুড নাইট”বিদ্যাকোষ আদর্শ পাঠাগার,দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদের সভাপতি সজীব ও সাধারণ সম্পাদক নূরসিরাজগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযান, তিন বাসচালককে ১৫ হাজার টাকা জরিমানারাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শেষ মূহুর্তের প্রস্তুতি, আখচাষিদের জন্য থাকছে নতুন বার্তা: এমপি মিলনঢাকায় জরুরি অবতরণ ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সেররহনপুরে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জোরালো হচ্ছে
Home >> জাতীয় >> লিড নিউজ >> ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আধুনিকায়ন করা ওসমানী উদ্যানও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি।

আজ সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়ন করা উদ্যানের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি।

দীর্ঘদিন সংস্কার ও উন্নয়নকাজ চলার পর নতুন সাজে নগরবাসীর জন্য খুলে দেওয়া হচ্ছে ঐতিহাসিক ওসমানী উদ্যান। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পে লেক, ফোয়ারা, আধুনিক লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, হাঁটার পথ ও শিশুদের বিনোদনকেন্দ্রসহ বিভিন্ন সুবিধা রাখা হয়েছে।

উদ্যানের মূল ফটকটি পুলিশ সদর দপ্তরের বিপরীত পাশে। ফটক দিয়ে প্রবেশ করলে বাম পাশে রয়েছে লেক। উদ্যানের ভেতরে স্থাপন করা হয়েছে ফোয়ারা, আধুনিক লাইব্রেরি, জিমনেশিয়াম ও ক্যাফেটেরিয়া। লাইব্রেরির আগে বাম পাশে সিঁড়ি দিয়ে নিচে নামলে জাদুঘরের জন্য নির্ধারিত স্থান দেখা যাবে।

উদ্যানের মাঝামাঝি স্থানে নির্মাণ করা হয়েছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। এর মাঝখানে স্থাপিত স্টিলের পাতের ওপর জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের নাম খোদাই করা হয়েছে। স্মৃতিস্তম্ভের রেলিংয়ের ভেতরের অংশে জুলাই আন্দোলনের বিভিন্ন চিত্র স্থায়ীভাবে সংযুক্ত করা হয়েছে। এর সামনে রয়েছে বেশ কয়েকটি প্রতীকী কবর। স্মৃতিস্তম্ভের পাশ দিয়ে তৈরি করা হয়েছে হাঁটার পথ।

সংশ্লিষ্টদের মতে, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে স্মৃতিস্তম্ভটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে উদ্যানকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করতে নতুন করে ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানো হয়েছে। নগরবাসীর হাঁটাচলা, বিশ্রাম ও অবসর কাটানোর উপযোগী করে সাজানো হয়েছে পুরো এলাকা। সংস্কার করা হয়েছে উদ্যানের পুরোনো লেকটিও।

নতুন এসব সুযোগ-সুবিধার ফলে রাজধানীর ব্যস্ত জীবনে নগরবাসীর জন্য ওসমানী উদ্যান হয়ে উঠবে বিনোদন, শরীরচর্চা ও অবসর কাটানোর একটি গুরুত্বপূর্ণ স্থান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930