ধূমকেতু নিউজ ডেস্ক : কক্সবাজারের নিদানিয়া এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর বার্ষিক এয়ার ডিফেন্স ফায়ারিং কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
মঙ্গলবার (২০ অক্টোবর) পরিদর্শনকালে সেনাপ্রধান এয়ার ডিফেন্স সক্ষমতা আরও সুসংহত করার লক্ষ্যে পেশাগত দক্ষতার ধারাবাহিক উন্নয়ন এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সামরিক প্রস্তুতি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এ সময় সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স, ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও কক্সবাজার এরিয়ার এরিয়া কমান্ডার, সেনাসদর এবং সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরাও পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।



