ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলার পবা উপজেলার দামকুড়া থানাধীন হলদিবোনায় ১৯ অক্টোবর,রোজ সোমবার, ২০২৬ বিকালে, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির উপহার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আদিবাসী প্রান্তিক নারী সরনা ধর্মাবলম্বী নারীদের মাঝে বস্ত্র ‘শাড়ি’ বিতরণ করা হয়েছে।
উক্ত বস্ত্র ‘শাড়ি’ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হিল্লোল সরকার, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ যুব ঐক্য পরিষদের আদিবাসী বিষয়ক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, হলদিবোনা গ্রামের মাঞ্জিথান পরিচালনা কমিটির সভাপতি অমিন হেমব্রম প্রমূখ্য।
হিল্লোল সরকার বলেন, বাংলাদেশ আদিবাসী সমাজের অসচ্ছল সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের সাথে সামাজিক বৈষম্য হ্রাস করতে, মানবতার সেবায়, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে, আনন্দ ভাগাভাগি করতে আমাদের বাংলাদেশ যুব ঐক্য পরিষদের একটি ক্ষুদ্র প্রয়াস।



