IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> জাতীয় >> লিড নিউজ >> ভ্যাকসিন কূটনীতিতে ভারতের কাছে কোণঠাসা চীন

ভ্যাকসিন কূটনীতিতে ভারতের কাছে কোণঠাসা চীন

ধূমকেতু নিউজ ডেস্ক : আগামী কয়েক সপ্তাহের মধ্যে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে করোনাভাইরাসের লাখ লাখ ডোজ ভ্যাকসিন পাঠাবে ভারত। তাদের এই সিদ্ধান্তে যারপরনাই খুশি প্রতিবেশীরা। এর মাধ্যমে ভ্যাকসিন কূটনীতিতে অন্তত এ অঞ্চলে চীনকে কোণঠাসা করে ফেলেছে ভারতীয়রা। খবর রয়টার্সের।

বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদকের ক্ষমতা বন্ধুত্ব গড়তে ব্যবহার করছে ভারত। ইতোমধ্যে বাংলাদেশ, নেপাল, ভুটান ও মালদ্বীপে বিনাখরচেই পৌঁছাতে শুরু করেছে তাদের সিরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন। শিগগিরই যাবে মিয়ানমার, সিশেলসের মতো দেশগুলোতেও।

নেপালের স্বাস্থ্যমন্ত্রী হৃদয়েশ ত্রিপাঠি বলেন, অনুরোধে ভ্যাকসিন সরবরাহ করে ভারত সরকার তাদের সদিচ্ছা দেখিয়েছে। এটি একদম জনগণের স্তরে, যারা করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ভারত এমন সময় নেপালের প্রতি সৌহার্দ্য দেখাল, যার কিছুদিন আগেই সীমান্ত বিরোধের জেরে উত্তপ্ত ছিল দুই দেশের সম্পর্ক। এতে প্রভাব ফেলছিল হিমালয় পাদদেশে চীনের ক্রমবর্ধমান প্রভাবও।

চীনও নেপালকে করোনা মহামারি মোকাবিলায় সহযোগিতার প্রস্তাব দিয়েছে। তারা সিনোফার্মের ভ্যাকসিন দিতে চাইলেও এখনো সেটি ব্যবহারের অনুমোদন দেয়নি নেপাল সরকার।

নেপালের ওষুধ প্রশাসনের মুখপাত্র সন্তোষ কে সি বলেছেন, আমরা অনুমোদন দেয়ার আগে তাদের (সিনোফার্ম) আরও নথিপত্র ও তথ্য জমা দিতে বলেছি।

বাংলাদেশেও চীন-ভারত প্রতিযোগিতা
চীনের সিনোভ্যাক বায়োটেকের কাছ থেকে ১ লাখ ১০ হাজার ডোজ ভ্যাকসিন পাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু এই কার্যক্রমে ঢাকা যৌথ বিনিয়োগের শর্তে রাজি না হওয়ায় ভেস্তে যায় সেই পরিকল্পনা।

এর বদলে বাংলাদেশ ভারতের কাছ থেকে জরুরি ভিত্তিতে ভ্যাকসিন নিতে আগ্রহ দেখায় এবং বৃহস্পতিবারই দেশটির দেয়া উপহার হিসেবে ২০ লাখ ডোজের প্রথম চালান ঢাকায় এসে পৌঁছেছে।

বাংলাদেশের এক স্বাস্থ্য কর্মকর্তা রয়টার্সকে বলেন, ভারত অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন তৈরি করছে, সব পার্থক্য এখানেই। এটি সাধারণ রেফ্রিজারেটরের তাপমাত্রায় সংরক্ষণ এবং পরিবহন করা যায়, যে সুবিধা বাংলাদেশের মতো দেশগুলোতে রয়েছে।

তবে ভ্যাকসিন হাতে না পেলেও পাঁচ লাখ ডোজ পাওয়ার প্রতিশ্রুতি পেয়ে বৃহস্পতিবার চীনকে কৃতজ্ঞতা জানিয়েছে ভারতের ‘চিরশত্রু’ পাকিস্তান। চলতি মাস শেষ হওয়ার আগেই বিনামূল্যে পাকিস্তানে এসব ভ্যাকসিন পাঠানোর কথা রয়েছে বেইজিংয়ের।

বহুবছর ধরেই শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপের মতো দেশগুলোতে চীনা বিনিয়োগের সঙ্গে তাল মেলানোর চেষ্টা করছে ভারত। ইতোমধ্যে ওইসব দেশে বন্দর, সড়ক, বিদ্যুৎকেন্দ্রের মতো প্রকল্পে বিপুল অর্থ ব্যয় করেছে চীনারা।

তবে এ অঞ্চলের পর্যটননির্ভর অর্থনীতির দেশগুলোতে ভ্যাকসিনের চাহিদাই ভারত সরকারকে প্রভাব বিস্তারের সুবর্ণ সুযোগ এনে দিয়েছে বলে মনে করছেন কূটনীতিকরা।

সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, আগামী তিন-চার সপ্তাহের মধ্যে ভারত প্রথমধাপের সহায়তা হিসেবে এক থেকে দুই কোটি ডোজ পাঠাবে প্রতিবেশী দেশগুলোতে। এসব দেশে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, ভ্যাকসিন প্রদানে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের মতো কাজেও সাহায্য করছে ভারতীয়রা।

রাজিব ভাটিয়া নামে ভারতের এক সাবেক রাষ্ট্রদূত বলেন, এখানে সুপরিকল্পিত একগুচ্ছ কার্যকলাপ দেখতে পাবেন। এটি আমাদের ‘প্রতিবেশী প্রথম’ নীতির যথার্থতা নিশ্চিত করে। এটি আমাদের উদ্ভাসিত হওয়ার সময়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31