IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> জাতীয় >> বিশেষ নিউজ >> শুরু হলো রক্তে রাঙ্গানো ভাষার মাস

শুরু হলো রক্তে রাঙ্গানো ভাষার মাস

ধূমকেতু নিউজ ডেস্ক : আত্মত্যাগ, অহংকার, চেতনা আর গৌরবের মাস ফেব্রুয়ারি শুরু হলো। মায়ের ভাষার অধিকার আদায়ে ১৯৫২ সালের এই মাসে তৎকালীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল বাঙালি। সেই আন্দোলন দমাতে ২১ তারিখ চরম রুদ্র রূপ ধারণ করেছিল পাকিস্তানি সরকার। মিছিলের ওপর গুলি চলে। ঢাকার রাজপথ রঞ্জিত হয় বাংলার দামাল ছেলেদের তপ্ত রক্তে। ভাষার মান প্রতিষ্ঠায় বিলিয়ে দেন নিজের প্রিয়তম প্রাণ। আর এই প্রাণের বিনিময়ে প্রতিষ্ঠা পায় বাংলা ভাষার মর্যাদা।

ভাষা আন্দোলনে সফলতার পর বাঙালি মনোনিবেশ করে স্বাধিকার আন্দোলনে। দীর্ঘ ২৩ বছরের লড়াই-সংগ্রামের মধ্যদিয়ে অর্জিত হয় লাল-সবুজের পতাকা আর একটি সবুজ-শ্যামল ভূখণ্ড। স্বাধিকার আন্দোলনের এই বীজ রোপিত হয়েছিল ভাষা আন্দোলনের মধ্যদিয়েই। তাই তো ভাষার মাস ফেব্রুয়ারি বাঙালির কাছে এত তাৎপর্যমণ্ডিত। সে কারণে এ মাস এলেই আবেগাপ্লুত হয় বাঙালি। ভাষাপ্রেমে উজ্জীবিত হয়ে নব আবেগে শানিত করে চেতনা। তাই তো ফেব্রুয়ারি বাঙালির অবিনাশী চেতনার অফুরন্ত ঝরনাধারা।

বস্তুত ফেব্রুয়ারি মাস এক দিকে শোকাবহ হলেও অন্য দিকে আছে এর গৌরবোজ্জ্বল অধ্যায়। কারণ পৃথিবীর একমাত্র জাতি বাঙালি, যারা নিজেদের ভাষার জন্য এ মাসে জীবন দিয়েছিল।

নানা অনুষ্ঠান আর আনুষ্ঠানিকতায় বাঙালি উদ্যাপন করে ভাষার মাস। সাংস্কৃতিক কর্মকাণ্ড, বইপড়ার প্রতি আগ্রহান্বিত করাসহ সার্বিক জ্ঞানচর্চায় উজ্জীবিত করার কাজের বড় অংশ এ মাসকে ঘিরে। বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে এবারের বাস্তবতা ভিন্ন। সামাজিক দূরত্ব নিশ্চিত আর স্বাস্থ্যবিধির কড়াকড়ির কারণে সাংস্কৃতিক কর্মকাণ্ড এবার আশানুরূপ দেখা যাবে না। বিশেষ করে কেন্দ্রীয় শহিদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় আর ধানমন্ডির রবীন্দ্র সরোবর কেন্দ্রীর কর্মসূচিতে হয়তো ভাটা দেখা যাবে।

করোনা মহামারীর কারনে ইতোমধ্যে অমর একুশে বইমেলা পিছিয়ে দেওয়া হয়েছে। ১৮ মার্চ শুরু হবে এই মেলা। যদিও সময়মতো একুশে পদক ঘোষণা হবে। একুশের দিনে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ কর্মসূচি উদ্যাপনের ঘোষণাও এসেছে।

ভাষার জন্য বাংলার দামাল ছেলেদের আত্মত্যাগের আন্তর্জাতিক স্বীকৃতি মেলে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর। এদিন ইউনেস্কো ২১ ফেব্রুয়ারি দিনটিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসাবে ঘোষণা করে। এর পর থেকে দিবসটি বিশ্বের ভাষাপ্রেমী অন্য জাতিগুলোও উদ্যাপন করে আসছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31