IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> জাতীয় >> লিড নিউজ >> কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন জমা

কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন জমা

ধূমকেতু নিউজ ডেস্ক : ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।

কমিটির প্রধান সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব তরুণ কান্তি শিকদার বুধবার যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তদন্তের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করে বলেন, প্রতিবেদনটি সুরক্ষা সেবা বিভাগের সচিব স্যারকে দেওয়া হয়েছে। উনি তা মন্ত্রী মহোদয়কে দেবেন। পরে এ বিষয়ে মন্ত্রী মহোদয় কাল (বৃহস্পতিবার) গণমাধ্যমে ব্রিফ করতে পারেন।

গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কারাগারের ভেতরেই মুশতাক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। মুশতাক নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ছোট বালাপুর এলাকার মো. আবদুর রাজ্জাকের ছেলে। ঢাকা মেট্রোপলিটনের রমনা মডেল থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত বছরের ৬ মে ঢাকা জেলে এবং পরে ২৪ আগস্ট থেকে তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

তার আকস্মিক এই মৃত্যু নিয়ে নানামহলে প্রশ্ন উঠে। বিষয়টি তদন্ত করতে বিভিন্ন সংগঠন দাবি জানায়। পরদিন শুক্রবার মুশতাক আহমেদের মৃত্যুর কারণ জানতে ‘প্রয়োজনে’ তদন্ত কমিটি করা হবে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এর পরদিন শনিবার লেখক মুশতাকের মৃত্যুর ঘটনায় কারা কর্তৃপক্ষের কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা খুঁজে বের করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে একটি তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব তরুণ কান্তি শিকদারকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

এছাড়া কমিটির সদস্য করা হয় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম, ময়মনসিংহের কারা উপমহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির ও গাজীপুর জেলা কারাগারের সহকারী সার্জন ডা. কামরুন নাহারকে। কমিটির সদস্য সচিব করা হয় সুরক্ষা সেবা বিভাগের উপসচিব আরিফ আহমদকে। কমিটিকে চার কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

তদন্ত কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, মুশতাক আহমেদ কারাগারে আসার পর তার কোনো স্বাস্থ্যগত সমস্যার বিষয়ে কারা কর্তৃপক্ষ অবহিত ছিল কি না, যদি থাকে সে বিষয়ে যথাযথ চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি না, যদি না হয়ে থাকে তবে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে বলা হয়েছে। কমিটি তার নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31