IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> জাতীয় >> টপ নিউজ >> করোনা ভ্যাকসিনে আইনজীবীরা কেন অন্তর্ভুক্ত নয়?

করোনা ভ্যাকসিনে আইনজীবীরা কেন অন্তর্ভুক্ত নয়?

হাইকোর্ট, আদালত, আইন

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা ভ্যাকসিনের আওতায় আনতে অগ্রাধিকারভিত্তিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) আইনজীবীদের কেন অন্তর্ভুক্ত করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এক সপ্তাহের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদফতরের (ডিজি) মহাপরিচালকসহ সংশ্লিষ্টদেরকে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদেশের বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী মো. আবু তালেব।

মঙ্গলবার (১৩ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহীম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আজ ‍রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. ইমাম হাসান। তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. আবু তালেব।

অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশ বার কাউন্সিলের সব আইনজীবীকে করোনা ভ্যাকসিনের আওতায় অন্তর্ভুক্ত করতে এর আগে গত ১১ এপ্রিল রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবু তালেব। রিটে বিবাদী করা হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদফতরের (ডিজি) মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের।

এর আগে গত ৩১ মার্চ ২৪ ঘণ্টার সময় দিয়ে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্যে রেজিস্ট্রি ও ডাকযোগে নোটিশ পাঠানো হয়। নোটিশ পাওয়ার পরে ব্যবস্থা গ্রহণ না করায় রিট করেন আইনজীবী। রিটের শুনানি নিয়ে রুল জারি করেন আদালত।।

রিটের বিষয়ে এই আইনজীবী বলেন, ‘করোনার ভ্যাকসিন প্রদানের জন্য তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে আইনজীবীদেরকে অগ্রাধিকারভিত্তিতে ভ্যাকসিন দেয়ার কথা উল্লেখ করা হয়নি। কিন্তু আইনজীবীরা পাবলিক প্লেসে কাজ করে থাকেন। আবার আইনজীবীদের মধ্য থেকে অনেক বেশি করোনা আক্রান্ত হয়েছেন।’

আবু তালেব আরও বলেন, ‘কোভিড-১৯-এর টিকা দেয়ার জন্য তালিকাভুক্ত করতে ৪০ বছর বয়স নির্ধারণ করা হয়েছে। কিন্তু আমার নিজের বয়স ৯ মাস কম আছে। আমি নিবন্ধন করার জন্য আবেদন করতে পারলেও অগ্রাধিকার পাচ্ছি না।’

এর আগে গত বছরের ৩ ডিসেম্বর আইনজীবী ও তাদের পরিবারকে অগ্রাধিকারভিত্তিতে করোনা ভ্যাকসিনের আওতায় আনতে স্বাস্থ্য সচিবের প্রতি অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সরকারের সংশ্লিষ্ট দফতরে পাঠানো এক পত্রে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এ অনুরোধ জানায়।

ওই পত্রে বলা হয়, করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে এ পর্যন্ত সুপ্রিম কোর্টের অনেক আইনজীবী করোনায় আক্রান্ত হয়েছেন। অনেকে মৃত্যুবরণ করেছেন। এখনো অনেক সদস্য আক্রান্ত হচ্ছেন। এ পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যরা যাতে এই ভ্যাকসিন অগ্রাধিকারভিত্তিতে পান সেজন্য অনেক সদস্য সমিতির সভাপতি বরাবর আবেদন করেছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এ আবেদনকে সমর্থন করে।

পত্রে আরও উল্লেখ করা হয়, যেহেতু আইনজীবীদের মধ্যে অনেকেই করোনায় মৃত্যুবরণ করেছেন এবং অসুস্থ হয়েছেন, হচ্ছেন, সেহেতু আইনজীবীগণ ও তাদের পরিবারের সদস্যদের জন্য অগ্রাধিকারভিত্তিতে ভ্যাকসিন সুবিধার আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31