IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রানসিরাজগঞ্জে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠাননন্দীগ্রামে দুই বালুবাহী ট্রাকের সংঘর্ষে চালক নিহতমহাদেবপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটকসয়দাবাদে চামড়া পোড়ানোর অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন,জরিমানা ৬০ হাজার টাকাপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানা
Home >> জাতীয় >> টপ নিউজ >> বিমানের ৪টি বিশেষ ফ্লাইট বাতিল, সৌদিগামীদের বিক্ষোভ

বিমানের ৪টি বিশেষ ফ্লাইট বাতিল, সৌদিগামীদের বিক্ষোভ

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের কর্মস্থলে নিয়ে যেতে বিমান বাংলাদেশের সৌদি আরবগামী একটি বিশেষ ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া যাত্রী সংকটের কারণে বাতিল করা হয়েছে আরও তিনটি ফ্লাইট।

বিষয়টি নিশ্চিত করে আজ শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-পিআর) তাহেরা খন্দকার বলেন, “বিমানের একটি ফ্লাইট সৌদি আরবে ল্যান্ডিং পারমিশন না পাওয়ায় তা বাতিল করা হয়েছে। এছাড়াও যাত্রী সংকটের কারণে দুবাইয়ের দুটি এবং সৌদির দাম্মামের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এসব ফ্লাইটে যাত্রী সংখ্যা মাত্র ২০-২২ জন। আমরা বলেছিলাম ফ্লাইট চলাচল বন্ধের নির্দেশনার কারণে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীরা টিকিট পরিবর্তন করে এসব ফ্লাইটে যেতে পারবেন। তবে আমরা যাত্রী পাইনি।”

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান বাংলাদেশের ‘বিজি-৫০৯৩’ ফ্লাইটটি আজ (শনিবার) ভোর সোয়া ৬টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু, সৌদি আরবের কাছ থেকে অবতরণের অনুমতি না পাওয়ায় ফ্লাইটটি বাতিল করতে হয়েছে।

এদিকে, ফ্লাইট ছাড়ার ছয় ঘণ্টা আগেই বিমানবন্দরে পৌঁছে যায় অন্তত ৩০০ যাত্রী। পরে আজ ভোররাত ২টার দিকে বিমান ও বিমানবন্দর কর্তৃপক্ষ ফ্লাইট বাতিলের কথা জানালে যাত্রীরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন।

বেশ কয়েকজন অভিবাসী শ্রমিক গণমাধ্যমকে জানান, দেশব্যাপী লকডাউন চলায় বিমানবন্দর পর্যন্ত পৌঁছাতেই তাদেরকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। অথচ ফ্লাইট বাতিলের বিষয়টি তাদেরকে জানানো হয়েছে একেবারে শেষ মুহূর্তে। বিমান কর্তৃপক্ষ ফ্লাইট বাতিলের বিষয়টি আগে জানালে তাদেরকে এই ভোগান্তি পোহাতে হতো না।

এদিকে, টিকিটের জন্য আজ সকাল থেকেই কারওয়ান বাজারস্থ সৌদি এয়ারলাইনসের কার্যালয় ও বিমানের মতিঝিল কার্যালয়ে ভিড় করছেন প্রবাসীরা। মতিঝিলে প্রবাসীদের চাপের কারণে একপর্যায়ে টিকিট বিক্রি সাময়িক স্থগিত রাখে বিমান।

বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে পৌঁছানোর সুবিধার্থে আজ থেকে পরবর্তী এক সপ্তাহে সৌদি আরব, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরে প্রায় ১০০টি বিশেষ ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সূত্র- পার্সটুডে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31