IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> জাতীয় >> টপ নিউজ >> ঢাকায় এসে ‘খুন’ হলেন দুবাই প্রবাসী

ঢাকায় এসে ‘খুন’ হলেন দুবাই প্রবাসী

ধূমকেতু নিউজ ডেস্ক : খিলক্ষেতে ফ্লাইওভার থেকে বৃহস্পতিবার ভোরে গলায় গামছা পেঁচানো অবস্থায় এক প্রবাসীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম সুভাষ চন্দ্র সূত্রধর (৩২)। তার বাড়ি বগুড়ার শিবগঞ্জের মোকামতলায়।

নিহতের পরিবার ও পুলিশ জানিয়েছে, করোনা টেস্ট করাতে ও দুবাই যাওয়ার জন্য টিকিট কিনতে বুধবার রাতে ঢাকায় আসেন সুভাষ। ভোরের দিকে ৩০০ ফিট রোডসংলগ্ন ফ্লাইওভার থেকে তার লাশ উদ্ধার করা হয়।

দুবাই প্রবাসী সুভাষকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের ভায়রা কৃষ্ণ বাবু যুগান্তরকে বলেন, আগামী ৮ মে দুবাই যাওয়ার কথা ছিল সুভাষের। এজন্য করোনা টেস্ট ও বিমানের টিকিট কেনার জন্য গতকাল রাত ৮টায় মাইক্রোবাসে করে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। যাওয়ার সময় ৬০/৭০ হাজার টাকা সঙ্গে নিয়ে যান।

তিনি বলেন, ভোরের দিকে আমার শাশুড়ি ফোন দিয়ে জানান সুভাষের মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। আমার বাসা খিলক্ষেত এলাকায় হওয়ায় আমি বিমানবন্দরসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকি। এর মধ্যে খিলক্ষেত থানায় ফোন দিলে পুলিশ সুভাষের লাশ উদ্ধারের কথা জানায়।

‘পরে ফ্লাইওভারে গলায় গামছা পেঁচানো রক্তাক্ত অবস্থায় তার লাশ দেখতে পাই। তবে তার কাছে কোনো টাকা পাওয়া যায়নি।’

নিহতের পরিবারের দাবি, এটি একটি হত্যাকাণ্ড। পুলিশ যেন হত্যাকারীদেরকে খুঁজে বের করে সঠিক বিচার করে।

নিহত সুভাষ বগুড়ার শিবগঞ্জের বড় নারায়নপুর গ্রামের মৃত সুবীর চন্দ্র সূত্রধরের ছেলে। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন। তার আরও তিন ভাই দুবাইতে থাকেন। গত বছর দেশে এসে বিয়ে করেছিলেন সুভাষ।

খিলক্ষেত থানার এসআই শাহিনুর রহমান যুগান্তরকে বলেন, নিহতের কাছে থেকে পাওয়া পাসপোর্ট অনুযায়ী, তিনি দুবাই থাকতেন। গত বছরের ১৩ নভেম্বর বাংলাদেশে আসেন।

পরিবারের বরাতে তিনি আরও বলেন, আগামী ৮ মে দুবাই যাওয়ার কথা ছিল সুভাষের। এজন্য গতকাল গ্রামের বাড়ি থেকে ঢাকায় করোনা টেস্ট করানোর জন্য এসেছিলেন।

প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে বলে জানান এসআই শাহিনুর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31