IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> জাতীয় >> টপ নিউজ >> দরজা ভেঙে সাউদিয়ার সামনে বিক্ষোভ

দরজা ভেঙে সাউদিয়ার সামনে বিক্ষোভ

ধূমকেতু নিউজ ডেস্ক : প্লেনের টিকিট বিক্রির জন্য দেয়া টোকেন সংগ্রহ করতে না পেরে বিক্ষোভ করেছেন সৌদি আরব প্রবাসী বাংলাদেশিরা।

রোববার (৪ অক্টোবর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সীমানায় সাউদিয়ার (সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স) কার্যালয়ের সামনে শুরু হয় এই বিক্ষোভ।

একপর্যায়ে বিক্ষুব্ধ প্রবাসীরা টোকেন সংগ্রহের জন্য হোটেলের দেয়াল টপকে ও দরজা ভেঙে সাউদিয়া কার্যালয়ের বাইরে অবস্থান নেন। এসময় তারা দ্রুত সৌদি আরব ফিরতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়ে স্লোগান দিতে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, করোনাভাইরাসের কারণে শুরু হওয়া লকডাউনের আগে সৌদি থেকে যারা সাউদিয়ার রিটার্ন টিকিট নিয়ে দেশে ফিরেছিলেন, রোববার সকাল থেকে শুধু তাদেরই টিকিট পাওয়ার জন্য টোকেন দেয়ার কথা ছিল। টোকেন নম্বরের বিপরীতে আগামীকাল সোমবার (৫ অক্টোবর) থেকে তাদের টিকিট দেয়ার কথা ছিল। এ নিয়ম না মেনে টোকেন দেয়ার সংবাদ শুনে সবাই একসাথে সাউদিয়ায় প্রবেশের চেষ্টা করেন। অনেকে নিরাপত্তা বেষ্টনী ভেঙে সোনারগাঁও হোটেলের দেয়াল টপকে সাউদিয়ার কার্যালয়ে প্রবেশ করেন।

পরে পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি শান্ত করে। কিছুক্ষণ বন্ধ থাকার পর দুপুর থেকে পুলিশি প্রহরায় আবারও টোকেন বিতরণ শুরু হয়।

এ বিষয়ে পুলিশ কিংবা সাউদিয়া কর্তৃপক্ষ কোনো কথা বলতে রাজি হয়নি।

এর আগে বিক্ষোভের মুখে ফ্লাইটের টিকিট বিক্রির সুবিধার্থে টোকেন বিতরণ শুরু করে সাউদিয়া কর্তৃপক্ষ। সর্বশেষ ১ অক্টোবর ৩০০১ থেকে ৩৩০০ টোকেনধারীদের টিকিট দেয় সাউদিয়া। এরপর ২ ও ৩ অক্টোবর তারা কোনো টোকেন ইস্যু করেনি।

এদিকে দেশে এসে আটকেপড়া প্রবাসীদের ফেরাতে ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে সাউদিয়া ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে উভয় প্রতিষ্ঠান। এছাড়া বিমান প্রবাসীদের ফেরাতে সৌদির তিন শহরে মোট ১২টি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31