IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> জাতীয় >> লিড নিউজ >> আজ লকডাউন বাড়ছে কিনা জানা যাবে

আজ লকডাউন বাড়ছে কিনা জানা যাবে

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা ভাইরাস নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ বা লকডাউন আরও বাড়বে কিনা তা জানা যাবে আজ। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশ বিবেচনা ও পরিস্থিতি পর্যালোচনা করতে আন্তঃমন্ত্রণালয় সভা ডেকেছে সরকার।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে বেলা ১১টায় এ বিষয়ে জুম মিটিং হবে। এতে ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রী, ১৬ সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক, বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা এবং আইইডিসিআর পরিচালকসহ সংশ্লিষ্টরা অংশ নেবেন। আলোচনার মাধ্যমে তারাই লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব (মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা) মো. রেজাউল ইসলাম।

বিভিন্ন সূত্রে জানা গেছে, কিছু কিছু ক্ষেত্রে শিথিলতা আরোপ করে লকডাউন আরও সাত দিন বাড়ানো হতে পারে। অর্ধেক জনবল নিয়ে চালু হতে পারে সরকারি-বেসরকারি অফিসগুলো। এ ছাড়া গণপরিবহনও সীমিত পরিসরে চালানোর কথা ভাবা হচ্ছে। মার্কেট-শপিংমলসহ অন্যান্য দোকানপাটও শর্তসাপেক্ষে খোলার চিন্তা রয়েছে। কারণ সাধারণ মানুষ কোনোভাবেই আর লকডাউন চাচ্ছে না।

এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গত শনিবার এ বিষয়ে বলেছিলেন- ‘লকডাউন বাড়ানোর বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ আমাদের মাথায় আছে। কারণ সব কিছুর সমন্বয় আমাদের করতে হবে। সে জন্য আমরা বলছি যে, একটু সময় নেব। ৩ বা ৪ আগস্ট এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31