IMG-LOGO

শনিবার, ২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে বাংলাদেশসিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানমহাদেবপুরে সিসি ঢালায় রাস্তানির্মাণে অনিয়মের অভিযোগমহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগমহাদেবপুরে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে মে দিবস পালননিয়ামতপুরে ‘ভাবিচা গণহত্যা দিবস’ পালিতবাউয়েট শিক্ষার্থীদের রাজশাহীর সপুরা সিল্ক মিলস লিঃ পরিদর্শনবাঘায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসের উদযাপন উপলক্ষে র‌্যালি-আলোচনা সভাবদলগাছীতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিতআধুনিক, নিরাপদ ও নান্দনিক সিংড়া গড়ে তুলতে চাই: আনু এমপিরাণীনগরে মহান মে দিবস পালিতপোরশায় নাহার ফিলিং স্টেশনকে বিশ হাজার টাকা জরিমানামহাদেবপুরে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে মে দিবস পালনরাজশাহী সড়ক পরিবহন গ্রুপ কর্মচারী ইউনিয়নের বার্ষিক সাধারণ সভাদেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Home >> জাতীয় >> টপ নিউজ >> ‘এসআই আকবর বিদেশে পালালেও ফেরানোর ব্যবস্থা করা হবে’

‘এসআই আকবর বিদেশে পালালেও ফেরানোর ব্যবস্থা করা হবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, আমার বিশ্বাস এসআই আকবর এখনও দেশের বাইরে যায়নি। কারণ সীমান্তগুলোকে আমরা সঙ্গে সঙ্গে সতর্ক করে দিয়েছি। তবে আকবর বিদেশে পালিয়ে গেলেও তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

মঙ্গলবার দুপুরে নিহত রায়হানের পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় রায়হান হত্যায় ন্যায় বিচারের আশ্বাস দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসআই আকবর পুলিশের জন্য লজ্জা। এরকম দু-একজন কুলাঙ্গারের কারণে পুলিশ বাহিনীও লজ্জিত।

তিনি বলেন, রায়হান হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত পুলিশের এসআই আকবর হোসেন ভূঁইয়া (সাময়িক বরখাস্ত) বিদেশে পালিয়ে গেলেও তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হবে। এর আগে সিলেটের রাজন হত্যার আসামিকে সৌদি আরব থেকে ফিরিয়ে আনা বিষয়টি উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, এই ঘটনায় জড়িত সদস্যদের বাঁচাতে কোনো ধরণের অপচেষ্টা করেনি পুলিশ। আমাদের পুলিশ খুবই দক্ষ। অনেক বড় বড় অপরাধীদের গ্রেফতারে তারা সক্ষম হয়েছে। এই ঘটনায় একজন ছাড়া বাকী সবাই নজরদারিতে আছে।

এসময় এমসি কলেজে গণধর্ষণ ও পুলিশ ফাঁড়িতে নির্যাতনে এবং আকবরকে পালাতে সহায়তার অভিযোগে এসএমপি কমিশনারের ভূমিকা নিয়ে সমালোচনা করেন সাংবাদিকরা।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ কমিশনারের কোনো অদক্ষতা খুঁজে পাওয়া যায়নি। সব ঘটনাতেই সিলেটের পুলিশ খুব তৎপর ছিল।

উল্লেখ্য, গত মাসে এমসি কলেজ হোস্টেলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় ৮ আসামির কাউকেই গ্রেফতার করতে পারেনি এসএমপি পুলিশ। সবাইকে গ্রেফতার করেছে র্যাব ও জেলা পুলিশ। অন্যদিকে রায়হান হত্যার ঘটনায় এসএমপির তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদের পরই পালিয়ে যায় আকবর। পুলিশের হাতে থাকা অবস্থায় কিভাবে পালিয়ে গেল তা নিয়ে নিহতের পরিবার এবং সচেতন নাগরিকদের সমালোচনার মুখে পড়ে এসএমপি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930