IMG-LOGO

বুধবার, ৩০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ৭ দিনমেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেনজেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশারহনপুরে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তাকুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমহাদেবপুরে উৎসবমূখর পরিবেশে সমতলেরআদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসবসিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবেশ দূষণে যমুনা টেক্সটাইলকে ১ লাখ টাকা জরিমানানিউগিনি প্রপার্টিজে হামলা জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াতের এমপিচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১নজরুল বর্ষের সমাপনী, পুরস্কার পেল ক্ষুদে নজরুল প্রেমীরাআর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার পরিমিত মাত্রায় হওয়া প্রয়োজনরাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ রাসিকেরপোরশায় দূর্গাপুজা উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭চাঁপাইনবাবগঞ্জে বসত বাড়িতে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণসরকারি নির্দেশনায় আড়ানি পৌরসভায় মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচি চলছে
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> উচ্চতা বাড়ল এভারেস্টের

উচ্চতা বাড়ল এভারেস্টের

ধূমকেতু নিউজ ডেস্ক : পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা আরও বাড়ল। আগের ৮৮৪৮ মিটারের জায়গায় এখন হবে ৮৮৪৮.৮৬ মিটার। এভারেস্টের উচ্চতা নিয়ে কয়েকটি দেশের মতভেদ ছিল। কিন্তু সেসব মতভেদকে পাশ কাটিয়ে নেপালের পরিমাপ- ৮,৮৪৮ মিটার উচ্চতাই গ্রহণযোগ্যতা পায়।

অন্যদিকে এভারেস্ট পর্বতের সীমানা সংযুক্ত দেশ চীনের পরিমাপে এভারেস্ট চূড়ার উচ্চতা ছিল ৮৮৪৪ দশমিক ৪৩ মিটার। এবার দুই প্রতিবেশী দেশ চীন ও নেপালের যৌথ জরিপ ও পরিমাপে নতুন উচ্চতা পেল এভারেস্ট চূড়া। দ্য ইন্ডিপেনডেন্ট। ২০১৯ ও ২০২০ সালে নেপাল ও চীন- উভয় দেশ তাদের নিজস্ব অংশে সার্ভেয়ার পাঠায়।

নতুন করে মাপা হয় এভারেস্টের উচ্চতা। নতুন মাপের ফলে চীনের আগের মাপ থেকে প্রায় ৪ মিটার উচ্চতা বৃদ্ধি পায়, আর নেপালের মাপ থেকে বাড়ে ৮৬ সেন্টিমিটার। এভারেস্ট চূড়ার উচ্চতা নিয়ে উদ্বেগ তৈরি হয় ২০১৫ সাল থেকে। ধারণা করা হয়েছিল ওই বছরের বড় ধরনের ভূমিকম্পের পর এভারেস্ট পর্বতটি সংকুচিত হয়েছে।

কিন্তু শেষ পর্যন্ত সেটি আরেকটু প্রসারিত তথা দীর্ঘ হয়েছে। এভারেস্ট চূড়ার সঠিক পরিমাপ নিয়ে দ্বন্দ্ব ছিল দীর্ঘদিন। কিন্তু যার নামে এভারেস্টের নামকরণ সেই অবিভক্ত ভারতের সার্ভেয়ার জেনারেল জর্জ এভারেস্টের পরিমাপের পর ১৯৫০-এর দশক থেকে ৮৮৪৮ মিটার গ্রহণযোগ্যতা পায়।

১৯৮৭ সালের ইতালির বিশেষজ্ঞরা অবশ্য নতুন করে এভারেস্ট চূড়ার উচ্চতা নির্ধারণ করেন ৮৮৭২ মিটার। ১৯৯৯ সালের আবার জিপিএস পদ্ধতি ব্যবহার করে আমেরিকার করা জরিপে উঠে আসে ৮৮৫০ মিটার।

২০০৫ সালে চীন আবার মেপে নির্ধারণ করে এভারেস্টের চূড়ার উচ্চতা ৮৮৪৪ দশমিক ৪৩ মিটার। কিন্তু চীনের দাবি নেপাল মানেনি, কারণ সেখানে বরফচূড়ার কিছুটা বাদ দেয়া হয়েছিল। সর্বশেষ চীন ও নেপাল- দুই দেশের ঐকমত্যের মধ্য দিয়ে এভারেস্ট চূড়ার উচ্চতা নিয়ে সন্দেহের অবসান হল। কারণ দেশ দুটি এভারেস্ট পর্বতের শীর্ষচূড়ার পাশের সীমান্ত লাগোয়া।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, এভারেস্টের দুই পাশজুড়ে যৌথভাবে পরিবেশ রক্ষা ও বৈজ্ঞানিক গবেষণায় সহযোগিতায় দুই দেশ একমত হয়েছে। এভারেস্টের চূড়ার উচ্চতা বিভিন্ন সময় পরিবর্তনের পাশাপাশি খোদ পর্বতটির আকৃতিতেও পরিবর্তন এসেছে।

২০১৭ সালে একজন ব্রিটিশ পর্বতারোহী শীর্ষচূড়ার দিকে যাওয়ার মেইন রুটের খাড়া একটি প্রতিবন্ধক ধসে পড়েছে। এতে করে বিশ্বের শীর্ষচূড়ার দিকে যাওয়ার ক্ষেত্রে পর্বতপ্রেমীদের আরও বেশি ঝুঁকির মুখে পড়তে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ