IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘সরকার ইসি গঠনে আইন করে জনগণকে বিভ্রান্ত করছে’

‘সরকার ইসি গঠনে আইন করে জনগণকে বিভ্রান্ত করছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : সরকার ইসি গঠনে আইন করে জনগণকে বিভ্রান্ত করতে নতুন তামাশা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি আরও বলেন, ক্ষমতার লোভে বহু বছর ধরেই মানবাধিকার লঙ্ঘন করে আসছে বর্তমান সরকার। সেসব অপকর্ম আড়াল করতেই জনগণের টাকায় বিদেশে লবিস্ট নিয়োগ দিয়েছে তারা।

শনিবার (২২ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। এ সময় ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি । অনুষ্ঠানে উপস্থিত বিএনপি নেতারা অভিযোগ করেন, ক্ষমতার প্রায় পুরো সময়টা জুড়েই মানবাধিকার লঙ্ঘন করে আসছে সরকার। তাদের দাবি, শুধু র‍্যাব নয়, সরকারের বিরুদ্ধেও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসা উচিৎ।

ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, আজকে র‍্যাবের ওপর না, নিষেধাজ্ঞা সরকারকে দেয়া উচিত, আওয়ামী লীগকে দেয়া উচিত।

ঢাকা মহানগর (উত্তর) বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন না করে, দেশনেত্রী খালেদা জিয়াকে যদি মুক্ত না করা হয়, যদি দেশনেতা তারেক রহমান দেশে ফিরে আসতে না পারে তাহলে এই দেশের জনগণ সরকারের বিরুদ্ধে স্যাংকশন দেবে ইনশাআল্লাহ।

এসময় ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার একমাত্র দায় সরকারের। সরকার ক্ষমতায় থাকার জন্য বহু বছর ধরেই মানবাধিকার লঙ্ঘন করছে, সেসব অপকর্ম আড়াল করতেই বিদেশে লবিস্ট নিয়োগ করেও তারা ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন ড. খন্দকার মোশাররফ হোসেন।

এসময় হঠাৎ করেই ইসি গঠনে আইন করার সমালোচনা করেন বিএনপির এ নেতা। জানান, দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবেন না তারা। ড. মোশাররফ বলেন, যারা জনগণের সরকার নয়, তারা পার্লামেন্টে বসে তাদের ইচ্ছামতো একটা আইন পাশ করবে। এটা আরেকটা তামাশা জনগণের সাথে।

নেতারা বলেন, গণতন্ত্রের জন্য আন্দোলন করার কারণেই বন্দি খালেদা জিয়া। আবারও তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31