IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> প্রবাস >> আফগান শিশুদের বাঁচাতে জরুরি সাহায্যের আবেদন

আফগান শিশুদের বাঁচাতে জরুরি সাহায্যের আবেদন

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের লাখ লাখ শিশুর জীবন বাঁচানোর জন্য জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

সংস্থাটি বলেছে, আফগানিস্তানের এ সমস্ত শিশু মানবিক বিপর্যয়ের মুখে রয়েছে।

গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর দেশটি আমেরিকা এবং পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে প্রচণ্ড রকমের দারিদ্রতার মধ্যে পড়েছে। তাদের সেই দুঃখ দুর্দশাকে আরো বাড়িয়ে দিয়েছে প্রচণ্ড ঠান্ডা।

জাতিসংঘ বলছে, এখনই জরুরিভিত্তিতে আফগানিস্তানের শিশুদেরকে রক্ষার ব্যবস্থা না নিলে চলতি বছর ১০ লাখের বেশি শিশু মারা যাবে।

আফগানিস্তানে কর্মরত ইন্দিরা গান্ধী হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, দেশের দারিদ্রতা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিশুদের শিশুদের পুষ্টিহীনতা।

ওই ডাক্তার বলেন, অর্থনীতির সাথে নিষেধাজ্ঞার সম্পর্ক রয়েছে। নিষেধাজ্ঞার কারণে যেহেতু দারিদ্রতা বেড়েছে সে কারণে মানুষের পুষ্টিহীনতা বেড়েছে। ফলে প্রতিদিনই হাসপাতালে এ ধরনের পুষ্টিহীন শিশুর সংখ্যা বাড়ছে।

জাতিসংঘ বলছে, আফগানিস্তানের মোট জনসংখ্যার মাত্র শতকরা দুই ভাগ পর্যাপ্ত খাদ্য পাচ্ছে এবং অর্ধেকের বেশি জনসংখ্যা মারাত্মক ক্ষুধার মুখে রয়েছে।

আফগানিস্তানের এই পরিস্থিতিতে তালেবান নেতারা পশ্চিমা দেশগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক করছে এবং বিভিন্ন চ্যানেলে যোগাযোগ করছে যাতে পরিস্থিতির উত্তরণ ঘটানো যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31