IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> খেলা >> অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে ৫.২ মাত্রার ভূমিকম্প

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে ৫.২ মাত্রার ভূমিকম্প

ধূমকেতু নিউজ ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে শনিবার আয়ারল্যান্ডের মুখোমুখি হয় জিম্বাবুয়ে। চলছিলো প্রথম ইনিংসের ব্যাটিং। টস জিতে ব্যাটিং করতে নামে জিম্বাবুয়ে। ইনিংসের ষষ্ঠ ওভার চলাকালীন বড় ভূমিকম্প অনুভূত হয়। পরে জানা যায়, ৫.২ মাত্রার সে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো স্টেডিয়ামের কাছেই।

যখন ভূমিকম্প চলছিলো তখন সরাসরি সম্প্রচারে দেখা যাচ্ছিলো ক্যামেরার পর্দা তীব্রভাবে কাঁপছে। তখনই এক ধারাভাষ্যকার বলে বসলেন, ‘বন্ধুরা, আমার মনে হচ্ছে একটা ভূমিকম্প হচ্ছে। আমরা বক্সে বসে সেটা অনুভব করতে পারছি।’ তবে তার কণ্ঠে উদ্বেগের ছাপ ছিল না।

এর কিছুক্ষণ পরেই খবর আসে, রিখটার স্কেলে ৫.২ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম লুপনিউজের প্রতিবেদনে বলা হয়, ‘৫.২ মাত্রার একটি ভূমিকম্প শনিবার সকালে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয় সংঘটিত হয়।’ পূর্ব ক্যারিবিয়ানের ভূকম্পন গবেষণা কেন্দ্র ইউডব্লিউআই সাইসমিক রিসার্চ সেন্টারের মতে, এই ভূমিকম্প স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

সে সময় ধারাভাষ্য কক্ষে থাকা অ্যান্ড্রিউম লেনার্ড জানান, ভূমিকম্পের স্থায়িত্ব ছিল প্রায় ১৫ থেকে ২০ সেকেন্ড। তবে মনে হয়নি যে মিডিয়া সেন্টারটা ভেঙে পড়বে। মনে হয়েছে এটা নিয়ন্ত্রণের বাইরে। সবকিছু নড়ছে, কিন্তু আপনি কিছুই নিয়ন্ত্রণ করতে পারছেন না। কেউ জানে না শেষে কী হবে! বিষয়টা কিছুটা ভয়েরই ছিলো।

তবে মাঠে থাকা খেলোয়াড়রা কেউ বুঝতেই পারেননি কী ঘটে গেছে প্যাভিলিয়নে। খেলা শেষে টিম টেক্টর ক্রিকবাজকে জানায়, আমরা জানতামই না যে কিছু ঘটে গেছে। আমরা মাঠে ছিলাম, সে কারণেই হয়তো আমরা কিছু বুঝতে পারিনি। ৫.২ মাত্রার ভূমিকম্প, অনেক বড় কিছু। তবে আমরা ম্যাচ চলার সময় মোটেও অনুভব করিনি সেটা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31