IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> প্রবাস >> নিখোঁজ শিশুকে অদ্ভুত গোপনকক্ষে জীবিত পাওয়া গেছে

নিখোঁজ শিশুকে অদ্ভুত গোপনকক্ষে জীবিত পাওয়া গেছে

ধূমকেতু নিউজ ডেস্ক : ২০১৯ সালে নিখোঁজ হওয়া এক শিশুকে সিঁড়ির নিচে একটি গোপন কক্ষে জীবিত পাওয়া গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পুলিশ এই খবর নিশ্চিত করেছে।

শিশুটির নাম পাইসলি শুল্টিস। তার বর্তমান বয়স ছয় বছর। সোমবার সজার্টিজ শহরের একটি বাড়িতে তাকে পাওয়া যায়। শিশুটি সুস্থ আছে। এখন তার আইনি অভিভাবক ও বড় বোনের কাছে তাকে হস্তান্তর করেছে পুলিশ। খবর বিবিসির।
খবরে বলা হয়েছে, পাইসলির আসল বাবা মায়ের বিরুদ্ধে নিজের সন্তানের জীবন ঝুঁকিতে ফেলার অভিযোগ এনেছিল পুলিশ। পুলিশের এক বিবৃতি অনুসারে, ২০১৯ সালের জুলাইয়ে নিউইয়র্কের টিয়োগা কাউন্টি থেকে পাইসলির নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। তখন তার বয়স ছিল চার বছর।

সেসময় কর্তৃপক্ষ ধারণা করেছিল, তাকে তার আসল বাবা-মা অপহরণ করেছে। ২০১৯ সালেই পাইসলি ও তার বোনের অভিবাবকত্ব হারায় তাদের বাবা-মা।

পুলিশ বলেছে, তাদের ধারণা এ কারণেই পাইসলিকে অপহরণ করা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদের পর ওই বাড়ির বিষয়ে জানতে পারে পুলিশ। এর আগেও ওই বাড়িতে তল্লাশি চালায় তারা। কিন্তু তখন সন্দেহজনক কিছু চোখে পড়েনি পুলিশের।

ওই বাড়িটির মালিক ৫৭ বছর বয়স্ক কির্ক শুল্টিস। সর্বশেষ দিন তল্লাশির সময় তিনি উপস্থিত ছিলেন। তখনো পাইলসির বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন তিনি। যদিও তল্লাশির একপর্যায়ে বাড়ির সিঁড়ির কাছে আরেকটি কক্ষের সন্ধান পান তল্লাশি দলের সদস্যরা। অবশেষে কয়েকটি বোর্ড সরিয়ে নেওয়ার পর অদ্ভুতভাবে তৈরি এক কক্ষ থেকে পাইসলিকে উদ্ধার করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31