ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আরামবাগ বড় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) সকালে সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন প্রেস নোটে জানান, পুকুরের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা।
তিনি বলেন, মৃত শিশু পার্শ্ববর্তী পোল্লাডাঙ্গা মহল্লার আমিনুল ইসলামের ছেলে ফয়সাল (১২)। আজ সকালে সাড়ে ১১টার দিকে পৌরসভার আরামবাগ এলাকার বড় পুকুরে ফয়সালের (মা) কাপড় পরিষ্কার করছিলেন। এ সময় ফয়সাল ওই পুকুরে গোসল করছিল। এক পর্যায়ে ফয়সাল কিছু বুঝার আগেই পুকুরে ডুবে যায়। তার মা ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন।
তিনি আরও বলেন, একপর্যায়ে তার ছেলেকে না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফয়সালকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের কাছ থেকে জানা গিয়েছে ফয়সাল খুব একটা সাতার জানত না।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান (ওসি) মোজাফফর হোসেন।


