IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইউক্রেনের ১০০০ মেরিন সেনা সদস্যের আত্মসমর্পণ

ইউক্রেনের ১০০০ মেরিন সেনা সদস্যের আত্মসমর্পণ

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মারিওপল শহর দখলের লড়াইয়ে আরও এগিয়ে গেছে রাশিয়া। এরইমধ্যে শহরটিতে এক হাজারের বেশি ইউক্রেনের মেরিন সেনা আত্মসমর্পণ করেছে বলে রাশিয়া জানিয়েছে।

আজ (বুধবার) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কভ এ তথ্য জানান। তিনি বলেন, মারিওপলের ৩৬তম মেরিন ব্রিগেডের মোট ১,০২৬ জন সেনা আত্মসমর্পণ করেছে যার মধ্যে ১৬২ জন অফিসার রয়েছেন।

তিনি জানান, আত্মসমর্পণ করা সেনাদের মধ্যে ৪৭ জন নারী সেনা রয়েছেন। এছাড়া, আহত ১৫১ সেনাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

রাশিয়ার সামরিক রিপোর্ট অনুসারে, মারিওপল শহরের বৃহৎ ইস্পাত কারখানা স্টিল অ্যান্ড আয়রনে এসব সেনা অস্ত্র সমর্পণ করে। এই কারখানাকে ইউক্রেনের সেনারা এতদিন শক্ত ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছিল।

এদিকে, আত্মসমর্পণের এই খবর অস্বীকার করেছে ইউক্রেন সরকার। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা অ্যালেক্সি অ্যারিস্টোভিচ দাবি করেন, ইউক্রেনের ছত্রিশতম মেরিন ব্রিগেড কঠিন এবং ঝুঁকিপূর্ণ লড়াই চালিয়ে যাচ্ছে। এর সাথে যুক্ত হয়েছে আযভ ব্যাটালিয়ন। লড়াইয়ে এই ব্যাটালিয়ন যুক্ত হওয়ায় শহরের প্রতিরক্ষা সক্ষমতা অনেক বেড়েছে বলেও তিনি দাবি করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31