IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> প্রবাস >> করাচিতে জরুরি অবতরণ করলো দুবাইগামী প্লেন

করাচিতে জরুরি অবতরণ করলো দুবাইগামী প্লেন

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের স্পাইসজেটের একটি প্লেন পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করেছে। সংবাদ সংস্থা এএনআই মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে। বিমানটি দিল্লি থেকে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করেছিল। যান্ত্রিক গোলযোগের কারণেই প্লেনটি করাচিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে বলে জানানো হয়।

এএনআই জানিয়েছে, স্পাইসজেটের এসজি ১১ প্লেনটি দিল্লি থেকে সঠিক সময়েই যাত্রা করেছিল। কিন্তু মাঝপথে প্লেনটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয় এবং এটি ঘুরে পাকিস্তানের করাচি বিমানবন্দরের দিকে চলে যায়। সেখানে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়।

এ নিয়ে গত তিন মাসে আটবার স্পাইসজেটের বিমানে যান্ত্রিক গোলযোগের ঘটনা ঘটল। বিমান সংস্থাটি জানিয়েছে, বিমানটিতে আলোর সমস্যা হচ্ছিল বলেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে যাত্রীরা সবাই নিরাপদে আছেন।

বিমানের জরুরি অবতরণের খবর প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যেই ভারতের ওই বেসরকারি বিমান সংস্থার মুখপাত্র বিমান বিভ্রাট নিয়ে বিবৃতি দেন। তিনি বলেন, দিল্লি থেকে দুবাইগামী স্পাইসজেটের বি৭৩৭ প্লেনটিকে ইন্ডিকেটকরের আলোর যান্ত্রিক ত্রুটির জন্য করাচিতে ঘুরিয়ে দেওয়া হয়।

করাচিতে প্লেনটিতে নিরাপদেই অবতরণ করেছে। যাত্রীরাও নিরাপদে আছেন। তাদের জন্য আলাদা বিমানে গন্ত্যব্যে পৌঁছনোর ব্যবস্থা করা হয়েছে।

স্পাইসজেট জানিয়েছে, দিল্লি থেকে আরেকটি বিমান করাচিতে পাঠানো হচ্ছে। সেটি করাচিতে অপেক্ষারত বিমানযাত্রীদের নিয়ে দুবাই রওনা হবে। তার আগ পর্যন্ত যাত্রীদের বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31