IMG-LOGO

বৃহস্পতিবার, ২২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবিআরব বিমানবন্দরে হামলায় ২ প্রবাসী বাংলাদেশি আহতরাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল‘সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ’দেশে ডেঙ্গুতে দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ১৫১২৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেসসিরাজগঞ্জে নিরাপদ সড়ক গড়তে চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ হতে পারে‘আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে’সর্বোচ্চ বিপজ্জনক’ অবস্থায় হরমুজ প্রণালিগোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হারতাইওয়ানে ২২৭ কিমি বেগে ধেয়ে আসছে টাইফুন চাম্পিরাজশাহী থেকে অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলো ঢাকায়‘‘গুপ্ত’ দল ও পতিত আ. লীগ যৌথভাবে চক্রান্তে লিপ্ত হয়েছে’‘সাজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি’
Home >> টপ নিউজ >> বিশেষ নিউজ >> সিক্সপ্যাক পুরুষ থেকে পুরোদস্তুর নারী

সিক্সপ্যাক পুরুষ থেকে পুরোদস্তুর নারী

ধূমকেতু নিউজ ডেস্ক : ছয় ফুটের হাট্টাকাট্টা গড়ন, তার সঙ্গে আবার সিক্স প্যাক। একসময় যার চেহারা দেখে পুড়ত হাজারো নারীমন। সেই সুপুরুষ রূপ বদলে এখন পুরোদস্তুর নারী তিনি, করছেন অভিনয়ও। কথা হচ্ছে গৌরব আরোরাকে নিয়ে। তবে তিনি এখন পরিচিত ‘গৌরী আরোরা’ নামেই।

রিয়্যালিটি শো ‘স্প্লিটসভিলা’-র মাধ্যমে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেন গৌরব। এই শো-তেই নিজের উভকামী প্রকৃতির কথা প্রকাশ্যে স্বীকার করেন। এর পরই হইচই পড়ে যায়।

এই শো’র বাকি প্রতিযোগীদের থেকেও কটাক্ষের শিকার হতে হয়েছিল গৌরবকে। শো শেষে অবশ্য ধীরে ধীরে তাকে নিয়ে আলোচনা কমে যায়।

এর পর ২০১৬ সালে অস্ত্রোপচার করে লিঙ্গ পরিবর্তন করেন গৌরব। নিজের নাম রাখেন ‘গৌরী’। লিঙ্গ পরিবর্তনের পর আবারও সংবাদ শিরোনামে উঠে আসেন গৌরী। বিস্তর লেখালেখিও হয় তার জীবন নিয়ে।

গৌরীর জন্ম পশ্চিমবঙ্গের কলকাতায়। এখানেই তিনি বড় হয়েছেন। পড়াশোনাও কলকাতাতেই। পরে ‘স্প্লিটসভিলা’-তে সুযোগ পেয়ে গৌরী চলে যান মুম্বাই। এখন থাকেন বলিউডের শহরেই।

লিঙ্গ পরিবর্তনের জন্য অস্ত্রোপচারের পর থেকে আরও একাধিক কারণে গৌরীকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। ছোট পর্দার পরিচিত মুখ পার্থ সামথানের সঙ্গেও গৌরীর সম্পর্ক নিয়েও নানা কথা ছড়ায়। পরে অবশ্য এক সাক্ষাৎকারে তারা পুরো বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেন।

অন্য এক সাক্ষাৎকারে গৌরী বলেন, ‘শৈশব থেকেই জানতাম, আমি একজন নারী। আমি সব সময় পুরুষদের প্রতি আকৃষ্ট ছিলাম। কিন্তু প্রত্যাখ্যানের ভয়ে এবং সমাজের কটাক্ষের মুখে পড়ার ভয়ে আসল পরিচয় চেপে রাখতে হয়েছিল।’

গৌরী একবার এক সাক্ষাৎকারে এ-ও জানিয়েছিলেন যে, ছোটবেলায় তাকে যৌন হেনস্থারও শিকার হতে হয়েছিল।

গৌরী জানান, নারীদের মতো পোশাক পরার কারণে তার থেকে বয়সে ৬-৭ বছরের বড় কিছু ছেলে তাকে একটি পার্কে ডেকে নিয়ে যায়। সেখানেই তাকে যৌন হেনস্থা করা হয়।

গৌরী বাড়ি ফিরে নিজের মা-কে পুরো বিষয়টি বলার পর তার মা অন্যদের এই বিষয়ে কিছু বলতে নিষেধ করেন। কিন্তু তার বাবা তাকে সমর্থন করেন। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। সূত্র- আনন্দবাজার অনলাইন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930