IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> প্রবাস >> জো বাইডেনের বাড়ি থেকে উদ্ধার নথি তদন্তে বিশেষ কাউন্সিল

জো বাইডেনের বাড়ি থেকে উদ্ধার নথি তদন্তে বিশেষ কাউন্সিল

ধূমকেতু নিউজ ডেস্ক : এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়ি থেকে উদ্ধার করা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

এসব নথি তদন্ত করতে বিশেষ কাউন্সিল গঠন করেছেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গার্লেন্ড।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলের বিচার বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা রবার্ট হুরকে এ তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। খবর বিবিসির।

এ ব্যাপারে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, বাইডেন এ বিষয়ে তদন্ত কমিটিকে পুরোপুরি সহায়তা করবেন।

এর আগে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিলাসবহুল বাড়ি থেকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ গোপন নথি উদ্ধারের পর ব্যাপক আলোড়ন তৈরি হয়। এ নিয়ে চলছে ফেডারেল তদন্ত। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকেও রাষ্ট্রীয় নথি নিয়ে পড়তে হলো বেকায়দায়।

বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন কিছু গোপনীয় নথি পাওয়া গেছে তার ব্যক্তিগত অফিসে। দুই দফায় উদ্ধার হয়েছে এসব নথি। প্রথম দফায় নথি উদ্ধারের খবরে বিস্ময় প্রকাশ করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন।

এই ঘটনা হোয়াইট হাউজকে রাজনৈতিক লজ্জায় ফেলেছে। এই ঘটনা ও প্রাপ্ত নথিগুলো খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়। দেশটির সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প যখন গোপনীয় নথি সুরক্ষিত রাখার আইন লঙ্ঘনের অভিযোগে বিচারের মুখোমুখি সে সময় বাইডেনের কার্যালয় থেকে পুরনো নথি পাওয়ার এ ঘটনা ক্ষমতাসীন ডেমোক্র্যাট পার্টির কর্মী-সমর্থকদের অস্বস্তিতে ফেলে দিয়েছে।

হোয়াইট হাউজের কাছে অবস্থিত থিঙ্কট্যাঙ্ক পেন বাইডেন সেন্টার থেকে গত বছরের ২ নভেম্বরে ১০টির মতো গোপন নথি পাওয়া গেলেও ওই উদ্ধারের ঘটনা চলতি সপ্তাহে জানাজানি হয়।

ওই নথিগুলোতে ইউক্রেন, ইরান ও যুক্তরাজ্য সংক্রান্ত গোয়েন্দা তথ্য ও ব্রিফিং ছিল বলে জানা গেছে। হোয়াইট হাউজ এখন পর্যন্ত দ্বিতীয় দফায় পাওয়া গোপন নথির বিষয়ে কোনো মন্তব্য করেনি।

তবে, অ্যাটর্নি জেনারেল মেরিক গার্লেন্ড বৃহস্পতিবার জানান, দ্বিতীয় দফায় গত বছরের ২০ ডিসেম্বর দেলাওয়ারের ইউলমিংটনে বাইডেনের বাড়ি থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়।

এমন এক সময়ে হোয়াইট হাউজ এ বিতর্কে জড়াল যখন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের দখল রিপাবলিকানদের হাতে।

প্রেসিডেন্ট এখন আর আগের মতো চাপমুক্ত থাকতে পারছেন না। ইতিমধ্যে বাইডেনের পদক্ষেপ ও তার পরিবারের তৎপরতা নিয়ে তদারকি শুরু করেছে প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31