IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইউক্রেনে যুক্তরাষ্ট্রের ট্যাংক পাঠানোর ঘোষণায় যা বললেন কিমের বোন

ইউক্রেনে যুক্তরাষ্ট্রের ট্যাংক পাঠানোর ঘোষণায় যা বললেন কিমের বোন

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনকে ট্যাংক সরবরাহের পর প্রথমবারের মতো মুখ খুললেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের বোন কিম ইয়ো জং। যুক্তরাষ্ট্রের প্রতি নিন্দা জানিয়েছেন তিনি। গতকাল শনিবার দেশটির সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ বলেছে, ওয়াশিংটন আবার সীমা অতিক্রম করছে। খবর রয়টার্সের।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন।

কেসিএনএকে দেওয়া ওই বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, রাশিয়া যেমন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, উত্তর কোরিয়াও তেমনি রাশিয়ার পক্ষে থাকবে।

বিবৃতিতে কিম ইয়ো জং আরও বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে সামরিক অস্ত্রসহায়তা দেওয়ায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। সার্বভৌম রাষ্ট্রের প্রতি অপবাদ দেওয়ার কোনো অধিকার যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের নেই, বলেন তিনি।

যুক্তরাষ্ট্র এ সপ্তাহে ইউক্রেনে ৩১টি ট্যাংক পাঠানোর ঘোষণা দিয়েছে। জার্মানি, কানাডা, যুক্তরাজ্যও ট্যাংক পাঠানোর ঘোষণা দিয়েছে।

পরমাণু অস্ত্রের অধিকারী উত্তর কোরিয়া গত বছর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও (আইসিবিএমএস) রয়েছে।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে উত্তর কোরিয়া প্রথম পরমাণু অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31