IMG-LOGO

সোমবার, ২৫ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্রোহী কবির ১২৭তম জন্মদিনের স্মরণেআসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহীর সিটি হাট পরিদর্শন করলেন পুলিশ কমিশনারগন্ধ ভাদালী পাতার বড়ালিবিয়া থেকে আরও ১৭০ বাংলাদেশি দেশে ফিরলেন‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নজরুলই ছিলেন মূল অনুপ্রেরণা’“পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী”আমি বাড়ি আসছি মা, তোমাদের সঙ্গে ঈদ করবোনিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যুরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩হাম ও উপসর্গে নিয়ে ১৭ জনের মৃত্যুমহাদেবপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহসড়ক দূর্ঘটনায় নিহত ২পোরশায় দুস্থ ও গরিবদের মাঝে আর্থিক সহায়তা বিতরণপ্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নতাকর্মী, বিতরণ করলেন রাসিক প্রশাসকটাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০জন মান্দারনিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ
Home >> টপ নিউজ >> প্রবাস >> বাখমুত শহরে পাঁচ মাসে ২০ হাজার রুশ সেনা নিহত

বাখমুত শহরে পাঁচ মাসে ২০ হাজার রুশ সেনা নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের বাখমুত শহরে গত পাঁচ মাসে দুই পক্ষের লড়াইয়ে ২০ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছেন। এ ছাড়া ৮০ হাজার সেনা আহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমান থেকে এ তথ্য জানা গেছে। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সোমবার (১ মে) জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের সরবরাহ করা তথ্যের ভিত্তিতে রুশ সেনাদের নিহত হওয়ার এ আনুমানিক সংখ্যা জানানো হয়েছে। তবে গোয়েন্দারা কীভাবে এ তথ্য সংগ্রহ করেছে সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি। যুক্তরাষ্ট্র বলেছে, নিহতদের অর্ধেক সেনাই রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারের সদস্য। উল্লেখ্য, ওয়াগনারের সেনাদের অধিকাংশই জেল খাটা আসামী।

সাংবাদিকদের কিবরি বলেন, বাখমুত দিয়ে দনবাসে রুশদের ব্যাপক হামলা প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। রাশিয়া প্রকৃত কৌশলগত এবং গুরুত্বপূর্ণ কোনো ভূমি দখল করতে পারেনি।

তিনি বলেন, আমাদের ধারণা বাখমুতে রাশিয়া লক্ষাধিক হতাহতের মুখে পড়েছে। এর মধ্যে ২০ হাজারের বেশি সেনা নিহত হয়েছেন। গত বছরের ডিসেম্বর মাস শুরুর পর থেকে এই হিসাব করা হয়েছে।

কিবরি বলেন, মূল কথা হলো রাশিয়ার আক্রমণাত্মক প্রচেষ্টা কয়েক মাস লড়াই এবং ব্যাপক ক্ষয়ক্ষতির পর তাদের কাছে পাল্টা আঘাত হিসেবে ধরা দিয়েছে।

তিনি জানান, বাখমুতে ইউক্রেনের কি পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে তা তিনি জানাবেন না। কারণ এখানে তারা ভুক্তভোগী, রাশিয়া আক্রমণকারী।

বিবিসি স্বতন্ত্রভাবে কিবরির দেয়া হতাহতের সংখ্যা যাচাই করতে পারেনি। আর মস্কোও এই ব্যাপারে কোনো মন্তব্য করেনি। বিবিসি বলেছে, এই সংখ্যা যদি নির্ভুল হয় তবে রুশ হতাহতের সংখ্যা যুদ্ধ শুরুর আগে বাখমুত শহরের মোট জনসংখ্যা ৭০ হাজারের বেশি। গত বছর থেকে বাখমুতের দখল নেয়ার চেষ্টা চালাচ্ছে রাশিয়া। এতে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে।

এদিকে যুদ্ধ শুরুর পর বাখমুতের অধিকাংশ বাসিন্দাই শহরটি ছেড়ে পালিয়েছেন। অল্প সংখ্যক বেসামরিক লোক ছোট এই শহরটিতে এখন বাস করছেন। তবে ছোট এই শহরটির জন্য লড়াই দুই পক্ষের কাছেই বড় ধরনের প্রতীকী গুরুত্ব রয়েছে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলছে, তারা এই শহরটির লড়াইকে যতটা সম্ভব রুশ সেনা হত্যা এবং তাদের মজুদ খালি করার সুযোগ হিসেবে ব্যবহার করছেন। যদিও শহরটির ছোট একটি অংশই কেবল এখন ইউক্রেনের দখলে আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news