IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ভারতের ধর্ষণ আইনে তৃতীয় লিঙ্গের অধিকার রক্ষা হচ্ছে না

ভারতের ধর্ষণ আইনে তৃতীয় লিঙ্গের অধিকার রক্ষা হচ্ছে না

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতে কোনো নারী ধর্ষণের শিকার হলে অপরাধীর ১০ বছরের সাজার বিধান রয়েছে। অপরাধের মাত্রা অনুযায়ী সাজা বাড়িয়ে যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ডেরও বিধান রয়েছে। তবে তৃতীয় লিঙ্গের কেউ ধর্ষণের শিকার হলে ভারতীয় আইনে অপরাধীর শাস্তির বিধান ভিন্ন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, ভারতের তৃতীয় লিঙ্গ (অধিকার সুরক্ষা) আইন-২০১৯ অনুযায়ী, তৃতীয় লিঙ্গের কেউ শারীরিক কিংবা যৌন নির্যাতনের শিকার হলে ছয় মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। অপরাধের মাত্রানুযায়ী তা বাড়িয়ে সর্বোচ্চ দুই বছর সাজা ও জরিমানার বিধান রয়েছে। একই দেশে ধর্ষণের ঘটনায় বিদ্যমান আইনের এ ভিন্নতা ব্যাপক বৈষম্যমূলক বলে জানিয়েছেন মানবাধিকার সংস্থা এবং তৃতীয় লিঙ্গের অধিকার সুরক্ষায় কাজ করা সংস্থাগুলো।

সংস্থাগুলো বলছে, আইনের এমন বৈষম্যের ফলে বোঝায় যে, তৃতীয় লিঙ্গের মানুষগুলো যেন মানুষই না। একই ঘটনায় একজন নারী যে বিচার পাচ্ছেন, তৃতীয় লিঙ্গের কেউ সে বিচার পাচ্ছে না।

সিএনএন’র প্রতিবেদনে আরও বলা হয়, ডায়না ডায়াস তৃতীয় লিঙ্গের একজন ভারতীয় কিশোরী। কাজ করতেন গোয়া প্রদেশের একটি বারে। তার কাজ ছিল মূলত নাচের মাধ্যমে বারে কাস্টমারদের বিনোদন দেওয়া। একদিন ডায়নার ম্যানেজার এক কাস্টমারের বাসায় যেতে বলেন। নির্দেশ অনুযায়ী সেখানে যান ডায়না। কিন্তু সেখানে গেলে ডায়নাকে ধর্ষণের শিকার হতে হয়।

ডায়না বলেন, ‘আমার সঙ্গে পশুর মতো আচরণ করা হয়। সেদিন আমাকে ধর্ষণ করা হয়। এ ঘটনা আমি পুলিশকে জানাই। কিন্তু লাভ হয়নি। তৃতীয় লিঙ্গের বলে আমাকে কেউ সেদিন পাত্তাই দেয়নি।’

ডায়নার বয়স এখন ৩৬। কাজ করছেন তৃতীয় লিঙ্গের অধিকার সুরক্ষা নিয়ে। ওয়াজুদ নামের একটি সংস্থাও চালু করেছেন। এ ছাড়া সরকারি-বেসরকারি অধিকার সুরক্ষা কয়েকটি কমিটিতে তিনি দায়িত্ব পালন করছেন। এসব সংস্থাগুলোর অধিকার সুরক্ষার ব্যাপারে পরামর্শ দিয়ে থাকে।

২০১৪ থেকে ২০১৫ সালে তৃতীয় লিঙ্গের পাঁচ হাজার মানুষের ওপর একটি জরিপ চালানো হয়। জরিপে অংশ নেওয়া পাঁচ ভাগের একভাগ জানিয়েছে, ওই সময়ে ১২ মাসের মধ্যে তারা যৌন নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু ডায়নার মতোই অনেক অধিকারকর্মীরা জানিয়েছে, এসব ঘটনার জন্য ভারতীয় আইনে অপরাধীদের বিচার প্রায় অসম্ভব। ভারতে যৌন নির্যাতনের ঘটনাগুলোর ক্ষেত্রে মনে করা হয়, অপরাধী কেবলই একজন পুরুষ আর ভুক্তভোগী কেবলই একজন নারী।

সাম্প্রতিক বছরগুলোতে ভারতে ধর্ষণের শাস্তির ক্ষেত্রে আইনের কঠোরতা আনা হয়েছে। আলোচিত একাধিক ধর্ষণের ঘটনায় এবং ভারত জুড়ে সেগুলোর ব্যাপক প্রতিবাদ হলে সরকার শাস্তির ক্ষেত্রে কঠোর হয়েছে। তবে তৃতীয় লিঙ্গের কেউ একই ঘটনায় ভুক্তভোগী হলে সেজন্য পর্যাপ্ত পদক্ষেপ নেই।

ভারতের প্রথম তৃতীয় লিঙ্গের বিচারক স্বাতী বিধান বড়ুয়া বলেন, ‘ভারতে বিদ্যমান ধর্ষণ আইনে কোনো নারী এবং তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে ব্যাপক বৈষম্য রয়েছে। এর ফলে এমনটি বোঝায় যে তৃতীয় লিঙ্গের কেউ যেন মানুষই না।’

গত অক্টোবরে ধর্ষণের বিচারের ক্ষেত্রে নারী ও তৃতীয় লিঙ্গের জন্য সমানাধিকার রক্ষায় সুপ্রিম কোর্টে একটি শুনানি অনুষ্ঠিত হয়। ভারতের আইন ও বিচার মন্ত্রণালয় এবং সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়কে সে ব্যাপারে জবাব দিতে বলা হয়। পরে সরকারের পক্ষ থেকে ওই বিষয়ে কোনো মন্তব্য আসেনি।

১৮৬০ সালে প্রথম ভারতীয় পেনাল কোডে ধর্ষণের শাস্তির বিষয়ে ধর্ষণ আইন নথিভুক্ত করা হয়। তারপর থেকেই নির্যাতিতার পক্ষে বিদ্যমান ধর্ষণ আইন সংশোধন করে যাচ্ছে সরকার।

২০১৪ সালে সুপ্রিম কোর্ট একটি যুগান্তকারী রায় দিয়েছিলেন। রায়ে ভারতের তৃতীয় লিঙ্গ সম্প্রদায়কে নারী বা পুরুষ নয়, নিজস্ব পরিচয় ধারণ করার অধিকার দিয়েছিল। আদলত ‘ট্রান্সজেন্ডার’, ‘থার্ডজেন্ডার’ নামে তাদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ের নথিতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয়। ডায়না জানিয়েছে, আদালতের ওই নির্দেশনা গুরুত্বপূর্ণ ছিল তৃতীয় লিঙ্গের নিজস্ব পরিচয় বহন করার ক্ষেত্রে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31