IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘দুষ্কৃতকারীদের সেনাবাহিনীর হাতে তুলে দিন’

‘দুষ্কৃতকারীদের সেনাবাহিনীর হাতে তুলে দিন’

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপি সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুষ্কৃতকারীরা বিএনপির নাম ভাঙ্গিয়ে, পাড়া-মহল্লায়,বাসা-বাড়ি, কলকারখানা ভাঙচুর করছে। গণতন্ত্রের এই অর্জনকে বিনষ্ট করার জন্য নানা তৎপরতা চালাচ্ছে। বিভিন্ন মসজিদ মন্দিরে হামলা চালানোর চেষ্টা করছে। এই অপতৎপরতাকারীদের চিহ্নিত করে সেনাবাহিনীর হাতে তুলে দিতে হবে।

শনিবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে জনগণের প্রতি এ আহবান জানান রিজভী।

তিনি বলেন, বাংলাদেশকে একটি সুষ্ঠু রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যে দায়িত্ব, সেটা আমাদের করতে হবে। কিন্তু ষড়যন্ত্রকারী চক্রান্তকারীরা থেমে নেই। যারা বাকশাল কায়েমকারী, গোটা জাতির গলায় ফাঁসির দড়ি পরিয়েছিল, তারা আজ পালিয়ে গেছে। এখন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে।

রিজভী বলেন, গণতন্ত্রের জন্য আমাদের লড়াই। মুক্ত কণ্ঠে কথা বলার জন্য আমাদের যে লড়াই, আত্মত্যাগের মধ্যদিয়ে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা হবে। গণতন্ত্রের মহীয়সী নারী যিনি বারবার আঘাত সহ্য করেও মৃত্যু শয্যায় থেকে গণতন্ত্রের লড়াইয়ে জনগণকে আশ্বস্ত করেছেন। সেই নেত্রী (খালেদা জিয়া) আজ মুক্তি পেয়েছে। আমরা যার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছি, সেই তারেক রহমান যার নামে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত ছিল জাতীয়তাবাদকে ধ্বংস করার কিন্তু পারেনি। এখন আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে এটাই আমাদের প্রত্যাশা।

নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, সবাইকে পাড়া মহল্লায় সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা এই মুহূর্তে দলে ঢোকার চেষ্টা করবে। আপনারা কঠোর দৃষ্টি রাখবেন, কোন দুষ্কৃতকারী ওয়ার্ড থেকে থানা ইউনিয়ন কোন জায়গায় যেন না ঢুকতে পারে।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ড.আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহানগর দক্ষিণ বিএনপির রফিকুল আলম মজনু,উত্তরের সাইফুল আলম নিরব প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31