IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> প্রবাস >> দলিত যুবককে বিয়ে করায় ভাইদের হাতে বোন খুন

দলিত যুবককে বিয়ে করায় ভাইদের হাতে বোন খুন

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতে নিম্নবর্ণে বিয়ে করায় খুনের ঘটনা যেন থামছেই না। সম্প্রতি এক তরুণী এমন নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তার অপরাধ ছিল পরিবারের অমতে এক দলিত যুবককে বিয়ে করা। আর এই অপরাধেই গুলি করে নিজের বোনকে খুন করেছে আপন ভাই ও পরিবারের সদস্যরা।

বর্বর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের মইনপুরি জেলায়। হত্যার শিকার ওই তরুণীর নাম চাঁদনি কাশ্যপ। দীর্ঘ আট বছর ধরে অর্জুন কুমার নামে এক তরুণের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল।

চলতি বছরের জুনে প্রতাপগড় জেলায় অর্জুনকে বিয়ে করেন চাঁদনি। এরপর তাঁরা দিল্লিতে সংসার শুরু করেন। তাদের বিয়েতে প্রথম থেকেই মত ছিল না চাঁদনির পরিবারের। কারণ অর্জুন ছিল দলিত পরিবারের ছেলে। সে কারণে প্রথমদিকে চাঁদনির পরিবারের কেউই তার সঙ্গে যোগাযোগ রাখেনি।

পরবর্তীতে তার ভাইয়েরাই তার সঙ্গে যোগাযোগ শুরু করেন। এরপরই তারা তাদের বোনকে বাড়িতে আসার জন্য বোঝাতে থাকেন। শেষ পর্যন্ত
গত নভেম্বর মাসে চাঁদনি মইনপুরে নিজের বাড়িতে যান।

কিন্তু বাড়ি ফিরতেই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য চাঁদনির উপর তার বাড়ির লোকজন চাপ দিতে থাকেন। শুরু হয় অকথ্য অত্যাচারও। সেকথা অর্জুনকে জানিয়েছিলেন চাঁদনি। এরপর ২০ নভেম্বর দু’জনের মধ্যে শেষবারের মতো কথা হয়।

তিনি অর্জুনকে জানান যে, বাড়ির লোকজন তাকে দিল্লি যেতে দিচ্ছে না, তার উপর নির্যাতন চালানো হচ্ছে। অর্জুনের অভিযোগ, বাড়ি যাওয়ার পর থেকেই চাঁদনির ফোন মাঝে মাঝেই বন্ধ থাকত। ২০ তারিখের পর আর কোনও যোগাযোগ হয়নি। এরপরই অর্জুনের সন্দেহ হওয়ায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। তারপর নিজের চাচা এবং মাকে নিয়ে চাঁদনির বাড়িতে যান। কিন্তু তার বাড়ির লোকজন জানায়, সে একাই দিল্লি চলে গেছে।

অনেক খোঁজাখুঁজির পর একটি মাঠের ভেতর থেকে চাঁদনির মরদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার দেহ গুলিবিদ্ধ ছিল। ইতোমধ্যেই মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই তরুণীর পরিবারের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এই হত্যাকাণ্ডের তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31