IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> একটি শিয়ালের কামড়ে ১৬ জন আহত

একটি শিয়ালের কামড়ে ১৬ জন আহত

ধূমকেতু নিউজ ডেস্ক : কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি শিয়ালের কামড়ে ১৬ নারী-পুরুষ ও শিশু আহত হয়েছেন। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত কটিয়াদী উপজেলার মসুয়া ইউনিয়নের বৈরাগীরচর, প্রেমারচর ও কাজিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত পাগলা শিয়ালটি ১৬ জন নারী-পুরুষ ও শিশুকে কামড়িয়ে আহত করেছে। একপর্যায়ে স্থানীয় লোকজন লাঠিসোটা নিয়ে শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলেন।

আহতরা হলেন- মীম (১৬), রমিজ উদ্দিন (৬৫), মিঠুন (১১), নিয়াশা (৬৫), তাছলিমা (৩০), সোনাম উদ্দিন (৭০), আনোয়ারা খাতুন (৬৫), কামাল হোসেন (২৫), রিয়াদ (৯), আবদুল কুদ্দুস (৭০), সীমা আক্তার (৩০), সজল মিয়া (১১), সীমু আক্তার (৩১), রহিমা খাতুন (২৮), সেলিম (১৮) ও শিমু (২৫)। আহতদের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।

কটিয়াদী উপজেলার মসুয়া ইউনিয়ন পরিষদের বৈরাগীরচর ওয়ার্ডের সদস্য আশরাফুল আলম পল্লব জানান, রোববার সকালে বৈরাগীরচর গ্রামের শাহজাহানের স্ত্রী রহিমা খাতুন টিউবওয়েল থেকে পানি সংগ্রহের জন্য গেলে একটি শিয়াল দৌড়ে এসে পায়ে কামড় দিয়ে তাকে আহত করে। এ ঘটনার পর আমি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জনসাধারণকে পাগলা শিয়াল থেকে সাবধান থাকার জন্য সচেতন করি।

তিনি জানান, শিয়ালটি বৈরাগীরচর, প্রেমারচর ও কাজিরচর গ্রামের ১৬ জন লোককে কামড়ে আহত করে। আহত প্রত্যেককে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদানের জন্য পাঠাই। এ সময় ওই শিয়ালের আক্রমণে আতঙ্কিত লোকজন বিভিন্ন দিকে ছোটাছুটি করছিলেন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত পাগলা শিয়ালের আক্রমণে আহত রোগীদের জলাতঙ্কের ইনজেকশন দিয়ে আমাদের অবজারভেশনে রাখা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31