IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> খেলা >> বাউয়েটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাউয়েটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক : কাদিরাবাদ সেনানিবাস, নাটোরঃ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে বিকেলে ‘বাউয়েট বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫’ অনুষ্ঠিত হয়। গত বুধবার (২৬ ফেব্রæয়ারি) আয়োজিত অনুষ্ঠানে মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।সকালে জাতীয় পতাকা এবং বিশ^বিদ্যালয়ের পতাকা উত্তোলন, কবুতর উড়ানো, খেলার উদ্বোধনী মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বাউয়েট বিএনসিসির একদল চৌকস ক্যাডেট প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করেন। বাউয়েট বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আহŸায়ক, সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন স্বাগত বক্তব্য রাখেন। ক্রীড়াবিদ ইইই বিভাগের শিক্ষার্থী তানভীর নেয়াজ ফাহিম ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী নূরে ফাতেহা রাসা বার্ষিক ক্রীড়ার মশাল প্রজ্জ্বলন করে পুরো মাঠ প্রদক্ষিণ করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মো. শওকত হুসেন, পিএসসি, (অবঃ), রেজিস্ট্রার লেঃ কর্ণেল কেএফএ সোহেল (অবঃ), মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অনুষদের ডিন প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূ্ঞাঁ, প্রক্টর ও সিই বিভাগের সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. মোঃ মাহমুদুর রহমান, ছাত্র কল্যাণ উপদেষ্টা ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদার রহমান, বিভাগীয় প্রধানগণ, ডেপুটি রেজিস্ট্রার, শিক্ষক মন্ডলী, কর্মকর্তাগণ ও শিক্ষার্থীবৃন্দ।
বিশ^বিদ্যালয়ের আটটি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ছেলে ও মেয়েদের ‘যেমন খুশি তেমন সাঁজোসহ আলাদাভাবে ২৪ টি ইভেন্টের পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগীদের মধ্যে স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ পদক প্রদান করা হয়। ০৩ টি স্বর্ণ পদক, ০১ টি রৌপ্য পদক এবং ০৩ টি ব্রোঞ্জ পদক পেয়ে পদক তালিকায় শীর্ষে স্থান অর্জন করে নেয় সিই বিভাগ। উক্ত প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের ধারাভাষ্য প্রদান করেন সিএসই বিভাগের শিক্ষার্থী সাদমান আহমেদ তূর্য্য ও মাইশা তাসমিম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31