IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> খেলা >> রাণীনগরে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাণীনগরে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে সাড়ে সাত কিলোমিটার মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪এপ্রিল) সকাল ৬টায় এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে সকাল সাড়ে ৯টায় রাণীনগর মহিলা অনার্স কলেজ মাঠে পুরস্কার বিতরণ করা হয়। এতে ৪০০জন প্রতিযোগি অংশ নেয়।

রাণীনগর ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রাইডো) এর আয়োজনে এদিন সকাল ৬টায় রাণীনগরের নওগাঁ-রাণীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক মহা সড়কে এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান।

এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ৪০০জন প্রতিযোগী অংশ নেয়। দৌড় প্রতিযোগিতা শেষে রাণীনগর মহিলা অনার্স কলেজ মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ম্যারাথন দৌড় প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠোপোষক ডক্টর এগ্রো ভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা: রাফিউল করিম রাফি।

অন্যদের মধ্যে নওগাঁ জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ রেজাউল ইসলাম রেজু,রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন,রাণীনগর মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ মিরাজুল ইসলাম,বগুড়া থেকে প্রকাশিত দৈনিক উত্তরকোণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও ম্যারাথন দৌড় প্রতিযোগিতার পৃষ্ঠোপোষক সাহেদুজ্জামান সিরাজ বিজয়,রাণীনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনে সাব্বির আহম্মেদ,রাণীনগর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন,সাফ চ্যাম্পিয়ন শীপ জয়ী বাংলাদেশ মহিলা ফুটবল দলের মিডফিল্ডার আইরিন খাতুন,বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক স্টাইকার এনামুল হক,রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি ও ম্যারাথন দৌড় প্রতিযোগিতার পৃষ্ঠোপোষক অধ্যক্ষ হারুনুর রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন।

ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্ত¡াবধানে ছিলেন, রাণীনগর ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সদস্য সচিব ডা: রোমন হোসেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31