IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ঈদের ছুটিতেও থেমে ছিল না গোমস্তাপুর পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কার্যক্রম

ঈদের ছুটিতেও থেমে ছিল না গোমস্তাপুর পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কার্যক্রম

ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টানা নয় দিনের সরকারি ছুটি ঘোষণা করা হলেও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জরুরি চিকিৎসা সেবায় নিয়োজিত পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা অব্যাহত রেখেছেন সেবাদান কার্যক্রম।লম্বা ছুটিতে গোমস্তাপুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের অধীনে উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা
পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারিগণ গর্ভবতী মায়েদের সেবা, প্রসব সেবা, পরিবার পরিকল্পনা সেবা, শিশু ও কিশোর-কিশোরীদের চিকিৎসা, সাধারণ রোগীদের চিকিৎসা, প্রসব পরবর্তী সেবা এবং বিভিন্ন পরামর্শমূলক সেবা চালু রেখেছেন।

এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মাসুূদ খান বলেন
নির্বাহী আদেশে সারা দেশের বিভিন্ন বিভাগের কর্মীগণ ছুটি ভোগ করলেও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা নিরলসভাবে মানবসেবা চালিয়ে গেছেন। এ উপজেলার সেবা গ্রহীতাগণ ছুটির দিনেও পরিবার পরিকল্পনা বিভাগের প্রদত্ত সেবা সহ জরুরী সেবা সর্বদা সচল পেয়ে খুশি ও সন্তুুষ্টি প্রকাশ করেছেন।

এ বিষয়ে গোমস্তাপুর ইউনিয়নের পরিবার কল্যাণ পরিদর্শিকা মার্জিনা খাতুন বলেন
ঈদের আগের দিন ২ জন কে প্রসব সেবা ও ৫জন কে গর্ভবতী সেবা এবং ঈদের দিন ১ জন কে প্রসব সেবা, ২জন কে গর্ভবতী সেবা ও ৩ জন কিশোরী কে সেবা দিয়েছি। রোববার প্রসব সেবা নিতে আসা গোমস্তাপুর ইউনিয়নের নয়াদিয়াড়ির শিরোটোলা গ্রামের শাহানারা খাতুন জানান” হামি গরিব, অসহায় মানুষ। ক্লিনিকে যাওয়ার মতোন হামার সামর্থ নাই। তাই হারঘেঁ সরকার হ্যারঘেঁ লাইগ্যা যে জাগা কইরাছে সেখানে সেবা লিতে আইস্যাছি। আল্লাহর রহমতে সুন্দর কইরা ডেলিভারি হইয়্যছে। হাঁর বাচ্চাও ভালো আছে।
মার্জিনা বুবুুর আল্লাহ্ ভালো করুক।”

পরিবার পরিকল্পনা বিভাগের জরুরী সেবা ও প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবার বিষয়ে গোমস্তাপুর উপজেলার পরিবার পরিকল্পনা পরিদর্শক সাদিকাতুল বারী জানান,
“সেবার চেয়ে বড় ধর্ম আর কিছু নেই।” জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে থাকার চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না।
আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের আদেশে এ উপজেলার প:প:বিভাগের ৪টি “ইউনিয়ন স্বাস্হ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে” ২৪/৭ জরুরী সেবা সার্বক্ষনিক চালু রেখেছি এবং সেবা দিয়ে যাচ্ছি । কেন্দ্র গুলোতে জরুরী সেবা সহ সাধারণ সেবা প্রদানের লক্ষ্যে – স্যাকমো,
এফডব্লিউভি, ফামাসিষ্ট,এফ পি আই, এফডব্লিউএ, আয়া সর্বদা সচেষ্ট আছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31