IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বিঝু শেষে ফেরার পথে চবির ৫ শিক্ষার্থী ‘অপহরণ’

বিঝু শেষে ফেরার পথে চবির ৫ শিক্ষার্থী ‘অপহরণ’

ধূমকেতু নিউজ ডেস্ক : খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী অপহৃত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউপিডিএফকে দায়ী করা হলেও সংগঠনটি তা অস্বীকার করেছে।

পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানিয়েছেন, বুধবার ভোর সাড়ে ৬টার দিকে সদর উপজেলার গিরিফুল এলাকা থেকে শিক্ষার্থীদের অপহরণ করা হয়।

অপহৃতদের মধ্যে রিশান চাকমা, যিনি পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য, এবং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। অন্যরা হলেন: মৈত্রীময় চাকমা (চারুকলা বিভাগ), দিব্যি চাকমা (নাট্যকলা বিভাগ), লংঙি ম্রো (প্রাণিবিদ্যা বিভাগ), এবং অলড্রিন ত্রিপুরা (চারুকলা বিভাগ)। তারা সবাই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এছাড়া, শিক্ষার্থীদের বহনকারী টমটম চালকও অপহৃত হয়েছেন, তবে তার পরিচয় এখনও জানা যায়নি।

পিসিপির কেন্দ্রীয় সভাপতি নিপুন ত্রিপুরা জানান, শিক্ষার্থীরা গতকাল বাঘাইছড়িতে বিজু উৎসব শেষে খাগড়াছড়ি হয়ে চট্টগ্রামে ফিরছিলেন। কিন্তু বাসের টিকেট না পাওয়ায় তারা কুকিছড়া এলাকায় মৈত্রীময় চাকমার এক আত্মীয়ের বাড়িতে রাত কাটান। সেখান থেকে বুধবার সকালে তাদের চট্টগ্রামের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু গিরিফুল এলাকা থেকে তাদের জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ সময় টমটম চালককেও অপহরণ করা হয়। পিসিপি দাবি করেছে, ইউপিডিএফ (প্রসীত) এর হাত রয়েছে এই ঘটনার পিছনে।

অন্যদিকে, ইউপিডিএফ (প্রসীত) এর জেলা সংগঠক অংগ্য মারমা ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক না থাকার দাবি করেছেন। তিনি বলেন, “আমরা কখনও প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করি না। আমাদের ওপর ষড়যন্ত্রমূলকভাবে অপহরণের অভিযোগ চাপানো হচ্ছে।”

খাগড়াছড়ির পুলিশ সুপার জানিয়েছেন, তারা মোবাইল প্রযুক্তি ব্যবহার করে অপহৃতদের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছেন এবং পাহাড়ি আঞ্চলিক কোনও সংগঠনের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31