IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পোরশায় আম চুরির সময় আটক দুই, নিজেদের সাংবাদিক দাবি

পোরশায় আম চুরির সময় আটক দুই, নিজেদের সাংবাদিক দাবি

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় গভীর রাতে বাগানের আম চুরি করতে এসে দুই ব্যক্তিকে আটক করেছেন থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

আটকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদরের সংকরবাটি বটতলা গ্রামের নুরুল হুদার ছেলে জাহিদ হাসান (২৭) ও একই এলাকার দাড়িয়াপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে এটিএম বাদরুল আলম(৪৬)।

আটক জাহিদ হাসান নিজেকে চাঁপাইনবাবগঞ্জ মডেল প্রেস ক্লাবের সদস্য ও বাংলা ভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি এবং বদরুল আলম নিজেকে রিপোর্টারস ক্লাবের সভাপতি ও বাংলাদেশ খবর প্রতিদিন অনলাইন পত্রিকার জেলা প্রতিনিধি বলে দাবি করেছেন। তবে এর সত্যতা নিশ্চিত করা যায়নি।

জানাগেছে, মঙ্গলবার দিবাগত গভীর রাতে প্রায় ৩০-৩৫ জনের একটি দলসহ আটকৃত দু’জন ২টি ট্রাক্টর নিয়ে পোরশায় আম চুরি করতে আসে। রাতেই তারা পোরশা উপজেলার ঘাটনগর ইউপির বড়গ্রাম এলাকায় জনৈক সাইদুর রহমানের বাগানের আম চুরি করতে শুরু করে।

এসময় বাগানের পাহারাদার টের পেয়ে কৌশলে বাগান মালিক ও স্থানীয়দের বিষয়টি অবগত করেন। খবর পেয়ে বাগান মালিক মোবাইল ফোনে স্থানীয় থানায় ও সেনাবাহিনী সদস্যদের বিষয়টি জানান। এর পরিপ্রেক্ষিতে রাতেই পোরশা থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিকের নেতৃত্বে সেনাবহিনী ও থানা পুলিশ যৌথ অভিযানে পরিচালনা করেন। এতে জাহিদ হাসান ও বাদরুল আলমকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ২টি ট্রাক্টর ও ৭০ক্যারেট আম জব্দ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বক্কর ছিদ্দিক জানান, এ ঘটনায় বাগান মালিক সাইদুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেছেন। আটক দুইজনকে বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31