IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’
Home >> টপ নিউজ >> রাজনীতি >> আওয়ামী লীগের আরও ৮ জন নেতা গ্রেপ্তার

আওয়ামী লীগের আরও ৮ জন নেতা গ্রেপ্তার

ধূমকেতু নিউজ ডেস্ক : সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও আট জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ও সংশ্লিষ্ট থানার পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—
রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর এখতিয়ার নিয়ে চূড়ান্ত শুনানি ৭ জুলাই

১। কে এম নুরুল হুদা (৭৯), সাবেক প্রধান নির্বাচন কমিশনার

২। মোহাম্মদ ফয়সাল বিপ্লব (৫৫), মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য

৩। মো. তরিকুল ইসলাম (৩৮), ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য

৪। সাবিনা আক্তার তুহিন (৪৬), সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য

৫। মনিরুল মওলা (৬২), ইসলামি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক

৬। আব্দুল ওহায়াব (৫৮), ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি

৭। মেহেদী হাসান বাবু (৪৩), লালবাগ থানা ২৫ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক
৮। জাকির হোসেন আলী (৬১), আওয়ামী লীগের ৯২ নম্বর ওয়ার্ডের সহ-দপ্তর সম্পাদক

ডিবি সূত্র জানায়, রোববার (২২ জুন) রাতে রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। উত্তরা পশ্চিম থানার এলাকায় কে এম নুরুল হুদাকে, মনিপুরীপাড়ায় ফয়সাল বিপ্লবকে এবং শনির আখড়ায় তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট ডিবি টিম।

ভোররাতে নবাবগঞ্জ এলাকা থেকে সাবিনা আক্তার তুহিন, বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মনিরুল মওলা, কলাবাগান থেকে আব্দুল ওহায়াব, এবং পল্লবী এলাকা থেকে জাকির হোসেন আলীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মেহেদী হাসান বাবুকেও একই রাতে গ্রেপ্তার করা হয় মিরপুর বিভাগ থেকে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্ন, রাষ্ট্রীয় নিরাপত্তা বিপন্ন এবং নানা অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। ডিবি জানিয়েছে, তারা সংঘবদ্ধভাবে দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টায় লিপ্ত ছিলেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31