IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতার
Home >> টপ নিউজ >> রাজনীতি >> আ.লীগের ‘অর্থদাতা’পবার ঠিকাদার ওয়াসিমুল হককে গ্রেপ্তারের দাবি যুবদলের

আ.লীগের ‘অর্থদাতা’পবার ঠিকাদার ওয়াসিমুল হককে গ্রেপ্তারের দাবি যুবদলের

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার ঠিকাদার ওয়াসিমুল হককে আওয়ামী লীগের ‘অর্থদাতা’ হিসেবে চিহ্নিত করে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে নওহাটা পৌর যুবদল। রোববার (১৩ জুলাই) বিকেলে পবার নওহাটা পৌর যুবদলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।

নওহাটা মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান যুবদলের কর্মী আবদুল্লাহ আল মামুন জনি। তিনি নওহাটা পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।

ঠিকাদার ওয়াসিমুল হক জনির বোন তানিয়া খাতুনের মামাশ্বশুর। কিছু দিন ধরে ওয়াশিমুল হকের সঙ্গে তার ভাগনে আজাদ কামাল নতুনের বিরোধ চলছে। এ নিয়ে সংবাদ সম্মেলন-পাল্টা সংবাদ সম্মেলন করা হচ্ছে। এর জেরেই রোববার এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জনি বলেন, ‘আমাদের পরিবার বিএনপি পরিবারের মানুষ হিসেবে দীর্ঘ ১৮ বছর ধরে নির্যাতিত। অথচ ওয়াসিমুল হক সংবাদ সম্মেলন করে আমাকে ও যুবদলকে জড়িয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। এতে আমাদের পরিবার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’
তিনি বলেন, ‘ওয়াসিমুল হক আওয়ামী লীগের পলাতক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং সাবেক এমপি আয়েন উদ্দিনের অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি তাদের ব্যবসায়িক পার্টনার ও অর্থদাতা হিসেবেই পরিচিত। তার ভাই জয়নাল আবেদীন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সদস্য। তিনি বিভিন্ন সময়ে আওয়ামী লীগের জন্য বিপুল অর্থ দিয়েছেন। এমনকি জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন দমনে তার বড় ভূমিকা ছিল।’

জনি বলেন, ‘আমার ছোট বোনের স্বামীর সঙ্গে তার ব্যবসায়িক বিরোধ চলছে। এর সঙ্গে আমাদের পরিবার বা দলের কোনো সম্পর্ক নেই। কিন্তু তিনি সংবাদ সম্মেলন করে বিএনপি ও যুবদলকে জড়িয়ে মিথ্যা বক্তব্য দিয়েছেন। তিনি নানারকম হুমকি দিয়েছেন। এতে আমরা আতঙ্কিত। আমাদের জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ‘ওয়াসিমুল হক পবার ভুগরইল এলাকায় জোরপূর্বক জমি দখল করে একটি চেম্বার নির্মাণ করেছেন, যা এখন আওয়ামী লীগের পাওয়ার হাউসে পরিণত হয়েছে। সেখানেই নানারকম দেশীয় অস্ত্র মজুত রেখে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’
ছাত্রদল নেতা জনি তার বক্তব্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ওয়াসিমুল হককে দ্রুত গ্রেপ্তার করে রিমান্ডে নেয়ার দাবি জানান। তিনি বলেন, ‘রিমান্ডে নিলে জুলাই-আগস্টের সহিংসতার পেছনের নেপথ্য শক্তি ও অর্থদাতাদের নাম বেরিয়ে আসবে।’

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন- নওহাটা পৌর যুবদলের আহ্বায়ক সুজন মোল্লা, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম মিলন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন- যুবনেতা ইলিয়াস আলী, হাসান ইমাম, রনি, মখছেদ আলী প্রমুখ।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঠিকাদার ওয়াসিমুল হক বলেন, ‘আওয়ামী লীগকে অর্থ দেওয়া তো দূরের কথা; দলের কোন নেতাকর্মীর সঙ্গেই আমার সম্পর্ক নেই। বরং, আমার ভাগনে নতুন নওহাটা পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক। সে আমার কাছে অন্যায়ভাবে টাকা দাবি করছে। যুবদলকর্মী জনি তার শ্যালক। সে কারণেই আমার নামে অপপ্রচার করা হচ্ছে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31