IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজনীতি >> তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান, দলীয় কার্যালয়ের সামনে ককটেল হামলার প্রতিবাদে-বাঘা বিএনপির বিক্ষোভ মিছিল

তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান, দলীয় কার্যালয়ের সামনে ককটেল হামলার প্রতিবাদে-বাঘা বিএনপির বিক্ষোভ মিছিল

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার ঘটনাকে পূঁজি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান, বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ককটেল হামলা এবং দেশে ক্রমবর্ধমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজশাহীর বাঘায় বিক্ষোভ মিছিল ও উপজেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেলে শোডউন দিয়ে প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

সোমবার (১৪-০৭-২০২৫) উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে ঈদগাহ মাঠে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডউন দিয়ে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিএনপি, যুবদল,ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের কয়েকশত নেতা-কর্মী অংশ নেন।

উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন,সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,আহ্বায়ক কমিটির সদস্য মুখলেছুর রহমান মুকুল,বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারন সম্পাদক তাফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান সুরুজ,বাজুবাঘা ইউপি চেয়ারম্যান ও বিএনপি সভাপতি এ্যাড.ফিরোজ আহমেদ রনজু,বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ রেজাউল করিম,গড়গড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদ করিম টিপু, যুবদলের সাবেক সিনিয়ার যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম শফিসহ উপজেলা-পৌরসভা-ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপি নেতারা বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যেভাবে কুরুচিপূর্ণ ও অশালীন স্লোগান দেওয়া হচ্ছে, তা অত্যন্ত নিন্দনীয়। একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেভাবে ককটেল হামলা চালানো হয়েছে এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেভাবে অবনতির দিকে যাচ্ছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই।” সন্ত্রাসী হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান বিএনপি নেতারা।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31