IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি
Home >> টপ নিউজ >> রাজশাহী >> আরএমপির ৩০ পুলিশ সদস্যের প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ

আরএমপির ৩০ পুলিশ সদস্যের প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩০ জন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১৬ জুলাই ২০২৫) কোর্স শেষে দুপুর ২.৩০ টায় আরএমপির সদর দপ্তরে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন।

আরএমপির ট্রেনিং স্কুলে ০৩দিন ব্যাপী প্রশিক্ষণটির যৌথ আয়োজন করে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। প্রশিক্ষণটি পরিচালনা করে আইসিআরসি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ঢাকা।

সমাপনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, আইসিআরসি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দক্ষ প্রশিক্ষকরা এই প্রশিক্ষণ দেন। এই প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা দেওয়া হয়, যা তাদের পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা পালন করবে। পুলিশ হলো প্রথম সাড়া দানকারী সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। প্রাথমিক চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ দেওয়ার জন্য তিনি আইসিআরসিকে (ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস) ধন্যবাদ জানান। এই প্রশিক্ষণের ফলে সড়কে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের কিংবা জরুরি প্রয়োজনে এই জ্ঞান তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যরা প্রয়োগ করতে পারবে।

উক্ত সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাজমুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), গোলাম রব্বানী শেখ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড প্রসিকিউশন), মোহাম্মদ মোস্তাফিজুর রহমান উপ-পুলিশ কমিশনার (ফোর্স), আইসিআরসি এর ইমার্জেন্সি কেয়ার প্রোগ্রাম ম্যানেজার ডা.জেলিসা খানম, হেলথ ফিল্ড অফিসার ডা.ফারহানা আক্তার ডলি এবং বিডিআরসিএস এর উপ-সহকারী পরিচালক মৃণাল কান্তি সাহা-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও প্রশিক্ষণার্থীবৃন্দ। সনদপত্র বিতরণ শেষে আইসিআরসির কর্মকর্তাগণ পুলিশ কমিশনার এর হাতে প্রাথমিক চিকিৎসার উপকরণসমূহ তুলে দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31