IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’
Home >> টপ নিউজ >> রাজনীতি >> মান্দায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সভাপতি মতিন, সম্পাদক বাবুল চৌধুরী

মান্দায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সভাপতি মতিন, সম্পাদক বাবুল চৌধুরী

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আজ শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার এসসি পাইলট উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে এমএ মতিন সভাপতি, শফিকুল ইসলাম বাবুল চৌধুরী সাধারণ সম্পাদক এবং শামশুল ইসলাম বাদল ও কুমার বিশ্বজিৎ সরকার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বিকেল ৪টায় শুরু হওয়া এই সম্মেলনের উদ্বোধন করেন নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এমএ মতিন।

দলীয় সূত্র জানায়, সম্মেলনকে কেন্দ্র করে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র জমা নেওয়া হয়। সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে দুজন এবং সাংগঠনিক সম্পাদক পদে আটজন মনোনয়নপত্র জমা দেন।

পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে সভাপতি পদে মকলেছুর রহমান মকে ও আজিজুল হক এবং সাধারণ সম্পাদক পদে ডা. ইকরামুল বারী টিপু মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে এমএ মতিন সভাপতি ও শফিকুল ইসলাম বাবুল চৌধুরী সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন।
অন্যদিকে, সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করায় শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের ফলাফলে শামশুল ইসলাম বাদল ও কুমার বিশ্বজিৎ সরকার নির্বাচিত হন।

সম্মেলন শেষে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31