IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পোরশায় ২০গ্রামে পাকা রাস্তা নেই হাজারো মানুষের দূর্ভোগ

পোরশায় ২০গ্রামে পাকা রাস্তা নেই হাজারো মানুষের দূর্ভোগ

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় ২০ গ্রামে পাকা রাস্তা নেই হাজারো মানুষের দূর্ভোগ। নানা প্রতিকূলার মধ্যে গ্রাম গুলিতে বসবাসরত জনগণ কাঁচা রাস্তা দিয়ে চলাচল করছেন। এতে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন তারা।

বর্ষায় রাস্তাগুলি দিয়ে যানবাহন চলাচল করতে পারেনা। স্থানীয় জনগণ হেঁটে যেতে পারেনা বলে তারা জানান। বিগত সময়ে অনেকে রাস্তা পাকা করণের প্রতিশ্রæতি দিলেও তা হয়নি। একারনে বর্তমান সরকারের কাছে কাঁচা রাস্তা গুলি খুব তাড়াতাড়ি পাকা করণের দাবি করছেন ভুক্তিভুগিরা।

সরকারি একটি সূত্রমতে, ২৭২ বর্গ কিলোমিটারের এ উপজেলায় ৩৯৩ কিলোমিটার রাস্তার মধ্যে মাত্র ৮২ কিলেঅমিটার রাস্তা পাকা করণ করা হয়েছে। কাঁচা রাস্তা রয়েছে ৩১১ কিলোমিটার। এর মধ্যে পাকা করণ করা প্রয়োজন এমন গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে তেঁতুলিয়া ইউনিয়নের জালুয়ার মোড় থেকে পুরইল প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ১.৪ কিলেঅমিটার, পূর্বগ্রাম ওস্তাপাড়ার মোড় থেকে পূর্বগ্রাম মাদ্রাস মোড় পর্যন্ত ১.৭ কিলোমিটার রাস্তা। পোরশা হাটখলা বাজার থেকে দিঘিপাড়া পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা। তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ থেকে ঠনঠনিয়া পাড়া, শাহাপাড়া হয়ে নতুন পুকুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা। ছাওড় ইউনিনের হাড়ভাঙ্গা মসজিদ থেকে রবিউল মাস্টারের বাড়ি পর্যন্ত ৫০০মিটার রাস্তা। নিতপুর ইউনিয়নের বড় ব্রীজের মোড় হতে কুলাডাঙ্গা হয়ে বিষ্ণপুর মোড় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা।

এছাড়াও দুয়ারপাল, গানইর রাস্তা। ঘাটনগর ইউনিয়নের কালুকান্দর, ফারাদপুর, বাংধারা, মন্ডলিয়াপাড়ার রাস্তা, মশিদপুর ইউনিয়নের বিলাশইল, কাতকইল, শরিয়ালা, গোরখাই সহ বিভিন্ন রাস্তা।

প্রায় দেড়শ বছরের পুরাতন এই রাস্তা গুলি চলাচলের দিক থেকে গুরুত্বপূর্ণ হলেও পাকা করণ করা হয়নি।

জালুয়া গ্রামের স্বাস্থ্য কর্মী খাইরুল ইসলাম ও পুরইল গ্রামে প্রাথমিক শিক্ষক হাসান শাহ্ জানান, উল্লেখিত রাস্তাগুলি চলাচলের দিক থেকে বেশী গুরুত্বপূর্ণ হওয়ায় রাস্তাগুলি দ্রæত পাকা করণ দরকার। বিগত সময়ে এমন কিছু রাস্তা পাকা করণ করা হয়েছে যে রাস্তাগুলি দিয়ে মাসে একটি যানবাহনও চলাচল করেনা।

সতরাং এ রাস্তাগুলিতে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি বলে তারা জানান। অপরদিকে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়–য়া শিক্ষার্থীদের স্কুল-কলেজ ও মাদ্রাসায় যাতায়াত করতে পারে না। অনেক সময় তারা বৃষ্টিতে ভিজে কাদামাটি মেখে বাড়িতে চলে আসে।

এসব রাস্তায় হাঁটু পরিমান কাঁদা জমে থাকায় শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়ে নিজ বাড়িতে বসে থাকে। তবে স্থানীয়রা উপজেলার এই গ্রামীন সড়কগুলো দ্রæত পাকা করণের জন্য উর্দ্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31