IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’
Home >> টপ নিউজ >> রাজনীতি >> দুর্গাপুরে অপপ্রচারের প্রতিবাদে বিএনপিকর্মীর সংবাদ সম্মেলন

দুর্গাপুরে অপপ্রচারের প্রতিবাদে বিএনপিকর্মীর সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদন, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে বিএনপির কর্মী ও শোরুম ব্যবসায়ীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মানহানিকর অপ্রচারের অভিযোগ উঠছে।

এ ঘটনায় শনিবার (১৯ জুলাই ) বিকেলে দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা প্রগতি ক্লাব চত্বরে তিনি এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী বিএনপির কর্মী ও শোরুম ব্যবসায়ী মুশফিকুর রহমান মেহেদী। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মুশফিকুর রহমান লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের মদদপুষ্ট কতিপয় নামধারী স্থানীয় আলামিন হক বিজয় নামের এক ব্যক্তি তার ফেসবুক আইডি থেকে আমি সহ দলের সিনিয়র নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মানহানিকর সংবাদ প্রকাশ করে তা বিভিন্ন অফিস, ব্যক্তি, ফেসবুক এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে আপলোড করছে। এতে আমি সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিভ্রান্তিতে পড়ছেন।

তিনি বলেন, আমি ছাত্র জীবন থেকেই বিএনপির রাজনাতি সঙ্গে জড়িত। প্রথমে ছাত্রদল পরে বিএনপির সঙ্গে আছি। কিন্তু আলামিন হক বিজয় নামের এক ব্যক্তি আমার বিরুদ্ধে প্রথম মানহানিকর অপ্রচার ছড়াচ্ছে। তিনি আমার বিরুদ্ধে বিয়ের দাওয়াত আওয়ামী লীগ নেতাকর্মীদের দাওয়াত দেওয়ার অভিযোগ করছেন। যা সম্পূর্ণ মিথ্যা। আমার বিয়ে ৭ জন অতিথিও ছিলেন না।

তিনি আরও বলেন, আমার পরিবারের কোন সদস্য আওয়ামী লীগের রাজনীতির সাথে সংপৃক্তা ছিলো না,তিনি চ্যালেঞ্জ করে বলেন যদি কেউ প্রামাণ দিতে পারে তাহলে বিএনপির রাজনীতি করব না। তাছাড়া বিগত সরকারের সময় বিএনপির অগণিত নেতা কর্মীদের ঘরবাড়িতে হামলা ও মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। সেই দুষ্কৃতকারীরা এখনো বিএনপির নেতাকর্মীদের মাঝে বিভ্রান্ত সৃষ্টির প্রয়াস চালাচ্ছে। স্থানীয় বখাটে আলামিন হক বিজয় নামের এক ব্যক্তি রাজনৈতিক ভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছে।

তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকারের শাসনামলে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে, দুইজন যুবক আমার প্রতিষ্ঠানে কর্মচারী ছিলো তাদেরকেও জড়িয়ে বিভ্রান্তকার তথ্য প্রকাশ করে।তারা আমার ব্যবসা প্রতিষ্ঠানে সঙ্গে কাজ করার সময় ক্যামেরায় ছবি তুলে বিভিন্ন বেনামী পত্রপত্রিকায় নেতিবাচক সংবাদ প্রকাশ করা হয়। যারা এসব সংবাদ প্রকাশ করেছে তারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে অভিযুক্ত আলামিন হক বিজয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি নেতা জিয়াউর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো.আকবর আলী,বাবর আলী সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক,আলতাফ হোসেন ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি, ইউনুস আলী সাবেক ইউপি ছাত্রদলের সভাপতি, আলতাফ হোসেন উপজেলা জাসাস দলের সদস্য,

ইউপি সদস্য রিপা বেগম,বিএনপি কর্মী মিজানুর রহমানসহ বিএনপিকর্মী অধ্যাপক মো. জিয়াউর রহমান জিয়া, ইউপি সদস্য সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31