ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুর উপজেলা কৃষি অফিসের পরিছন্নতা কর্মী হালিমা খাতুনের লাশ উদ্ধার করেছে পুলিশ । গত রবিরার রাতে উপজেলা সদরের দুলাল পাড়ার ভাড়া বাসা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে । ওই বাসাতে তিনি একা বসবাস করতেন ।
নিহত হালিমা খাতুন রাণীনগর উপজেলার বালুভরা গ্রামের ইসমাইল হোসেনের কন্যা বলে জানা গেছে । উপজেলা কৃষি অফিসার হুসাইন মুহম্মদ এরশাদ বলেন , গত বৃহস্পতিবার সে সর্বশেষ অফিস করেছে , রবিবার অফিস টাইমে ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায় ।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহীন রেজা বলেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে , রির্পোট এলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে ।


