IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> গোমস্তাপুরে বিএনপি অফিসে ককটেল হামলার অভিযোগ

গোমস্তাপুরে বিএনপি অফিসে ককটেল হামলার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : গোমস্তাপুর প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এই ককটেল হামলার ঘটনা ঘটে।

বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, এই ঘটনার পেছনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে বুধবার গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী এলাকা থেকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজাকে এবং নিমতলা কাঠাল মাদ্রাসা মোড় থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামান উদ্দীনকে গ্রেপ্তার করে পুলিশ।

বিএনপির অভিযোগ, আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তারের ঘটনায় প্রতিশোধ নিতে তাদের কার্যালয়ে ককটেল হামলা চালানো হয়।

গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রায়হান আলী বলেন, ‘আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে। দুই নেতা গ্রেপ্তারের পর রাতেই ককটেল হামলার মাধ্যমে তারা প্রতিক্রিয়া দেখাতে পারে। আশা করি, পুলিশ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।
’
গোমস্তাপুর থানার ওসি দায়িত্বে থাকা এসআই কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এটা কে বা কারা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31