IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’
Home >> টপ নিউজ >> রাজনীতি >> রাজশাহীতে বিএনপি’র জুলাই-আগস্ট গণঅভ্যূত্থের শোক ও বিজয়ের বর্ষপুতি পালন

রাজশাহীতে বিএনপি’র জুলাই-আগস্ট গণঅভ্যূত্থের শোক ও বিজয়ের বর্ষপুতি পালন

ধূমকেতু প্রতিবেদক : দেশকে সকল প্রকার কোটা প্রথা পদ্ধতি বাতিলের দাবীতে ছাত্ররা প্রথমে আন্দোলন শুরু করে। এই আন্দোলন পর্যায়ক্রমে পতিত স্বৈরাচার আওয়ামী বাকশালী সরকারকে দেশ থেকে বিতারিত করার এক দফা আন্দোলনে রুপ নেয়। এতে দেশের সকল শ্রেণি পেশার মানুষ ছাত্রদের সাথে একাত্বতা ঘোষনা করে রাজপথে নামেন। ২০২৪ সালে সালের জুলাই মাসে আন্দোলন শুরু করে এর শেষ পরিণয় ঘটে আগস্টের ৫তারিখ। সেদিন পতিত সরকারের অবৈধ প্রধানমন্ত্রী খুনি হাসিনা ও তার দোসররা দেশ থেকে পালিয়ে যায়।

খুনি হাসিনা পালিয়ে যাওয়ার আগে প্রায় দুই হাজার ছাত্র-জনতা ও শিশুদের হত্যা করে। সেইসাথে বিশ হাজারের বেশী ছাত্র-জনতাকে আহত করে। এখনো অনেকেই চিকিৎসাধীন রয়েছেন। সেই জুলাই-আগস্টের বর্ষপুতির্তে নানা আয়োজনে রাজশাহী মহানগর বিএনপি’র সহযোগিতায় ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জুলাই-আগস্ট গণঅভ্যূত্থান, শোক ও বিজয়ের বর্ষপূতি পালন কমিটির এডভোকেট সৈয়দ শাহীন শওকত এর সার্বিক তত্বাবধানে এই বর্ষপুতি পালন করা হয়।

বর্ষপূতি উপলক্ষে ফ্যাসিষ্ট শেখ হাসিনার পতনের লড়াই সংগ্রামের উপর ভিজুয়াল ও লাইভ ড্রামা শো “রোড টু জুলাই” অনুষ্ঠিত হয়। এলক্ষে দেশাত্বকবোধক ও রণ সংগীত পরিবেশন এবং জুলাই-আগস্টের রক্তাক্ত প্রতিকি দেহ প্রদর্শন করা হয়। সন্ধ্যে সাড়ে ৭টায় রোড মো করা হয। এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুন-অর-রশিদ, জেলা বিএনপি’র সদস্য মোহাম্মদ মহসিন, গোলাম মোস্তফা মামুন, তোফায়েল হোসেন রাজু, যুবদল রাজশাহী জেলার আহবায়ক মাসুদুর রহমতান সজন, সিনিয়র সদস্য সচিব ফায়সাল সরকার ডিকো, সদস্য সচিব রেজাউল করিম টুটুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুর রহমান, সদস্য সচিব আরফিন কনক, মহানগর স্বেচ্ছাসেনবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা ইসলাম ও মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি।

এছাড়াও রাজশাহী মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্য়ায়ের সভাপতি, সাদারণ সম্পাদক, আহবায়ক ও সদস্য সচিবসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31