IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> এমপি মনোনয়ন প্রত্যাশী এডভোকেট সুলতানুল ইসলাম তারেকের গণসংযোগ ও লিফলেট বিতরণ

এমপি মনোনয়ন প্রত্যাশী এডভোকেট সুলতানুল ইসলাম তারেকের গণসংযোগ ও লিফলেট বিতরণ

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনের ধানের শীষের এমপি মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক জিয়া ফাউন্ডেশনের আজীবন সদস্য এডভোকেট সুলতানুল ইসলাম তারেক রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন। গত বৃহস্পতিবার শেষ বিকেল থেকে রাত্রি ৯ টা পর্যন্ত তানোর উপজেলার তানোর পৌরসভা, কলমা ও কামারগাঁ ইউপির বিভিন্ন এলাকার হাট বাজার এবং জনবহুল মোড়ে মোড়ে লিফলেট বিতরণ করেন তিনি।

বৃহস্পতিবার শেষ বিকেলের প্রায় ৫ টার দিকে পৌর এলাকার তালন্দ বাজার থেকে লিফলেট বিতরণ শুরু করেন। সেখান থেকে কলমা ইউপির আজিজপুর মোড়, দরগাডাঙ্গা বাজার হয়ে কামারগাঁ ইউপির মাদারিপুর বাজার, পারিশো দূর্গাপুর বাজার দিয়ে চাপড়া বাজারে এসে লিফলেট ও গণসংযোগ এবং চা চক্র করেন বলে নিশ্চিত করেন তার সফরসঙ্গী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আতিকুর রহমান। তিনি আরো জানান, কখনো গুড়ি গুড়ি, আবার কখনো মাঝারি বৃষ্টির মধ্যেই চলে গণসংযোগ। বৃষ্টি অপেক্ষা করে গণসংযোগে বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।

মনোনয়ন প্রত্যাশী তারেক জনতার উদ্দেশ্যে বলেন, গত বছর এসময় কোটা আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচারের পতনের এক দফা আন্দোলন তুঙ্গে। স্বৈরাচার হাসিনা আন্দোলন দমাতে পাগল পারা হয়ে উঠেন। কিন্তু ছাত্র জনতার আন্দোলনের মুখে অবশেষে ৫ আগষ্ট ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। স্বৈরাচার শাসন ব্যবস্থা কায়েম করে কেউ ক্ষমতায় থাকতে পারেনি। তিনি জুলাই গণঅভ্যুত্থান শহীদ, আহত ও বীর যোদ্ধাদের গভীর ভাবে স্মরণ করেন। তারেক আরো বলেন, আমি এমপি মনোনয়ন প্রত্যাশী, স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলন সংগ্রামে সামনের কাতারে ছিলাম। সরকার পতনের পর থেকে তানোর গোদাগাড়ী এলাকায় প্রায় প্রতিটি মানুষের সাথে কথা বলে রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট তুলে দিতে সক্ষম হয়েছি। মনোনয়নের দাবি তুলেছি দল আমাকে যদি মনোনয়ন দেয় তাহলে আপনারা আমাকে সহযোগীতা করবেন। আমি শাসক না আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই। আমার সর্ব প্রথম কাজ হবে প্রয়াত মন্ত্রী শ্রদ্ধেয় ব্যারিস্টার আমিনুল হকের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা এবং ন্যায় ইনসাফের ভিত্তিতে যাবতীয় কাজ করাই আমার লক্ষ্য। দল যদি অন্য কাউকে মনোনয়ন দেয় সেই ক্ষেত্রে তার হয়ে মাঠে অগ্রণী ভূমিকা রাখা হবে।

তিনি আরো বলেন নিজেদের মধ্যে কাঁদা না ছিটিয়ে এক কাতারে এসে এই নির্বাচনী আসন উদ্ধার করতে হবে। কারন তানোর গোদাগাড়ী বিএনপির ঘাটি সেটা আবারো প্রমান করার জন্য সাধারণ মানুষের সাথে মিশে ভালো কাজ করতে হবে। কোনক্রমেই দখলবাজি, মারাপিট, হানাহানি করা যাবে না। তিনি আশা করেন নির্ধারিত সময়ে বর্তমান সরকার নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণ কে বুঝিয়ে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। নির্বাচিত সরকার ছাড়া দেশে অস্থিতিশীলতা কাটবে না। নির্বাচন দিতে যদ দেরি হবে ফ্যাসিবাদরা নানা ভাবে যড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল ও নৈরাজ্য কর পরিবেশ সৃষ্টি করবে। এসময় গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস শাওয়াল, তানোর উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল ইসলাম, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, উপজেলা তাতী দলের সভাপতি বদের আলী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আতিকুর রহমান, মাহাফিজুর রহমান মাহফুজ, তানোর পৌর যুবদলের আহবায়ক সাইদুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা আব্দুল গাফফার, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আমিনুর রহমান রানা, ওয়ার্ড বিএনপি নেতা ওবাইদুর রহমান সহ তৃনমুলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31