ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে নিষিদ্ধ আওয়ামীলীগের ৪ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করে।
গেফতারকৃতরা হলো, খাজুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি খোর্দকালনা গ্রামের গোলাম মর্তুজা, এনায়েতপুর ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি বুজরকান্তপুর গ্রামের তোতা মিয়া, পত্নীতলা উপজেলা ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল শাহীন ও বিপ্লব কুমার মন্ডল ।
এদের মধ্যে আবদুল্লাহ আল শাহীনের বাড়ি নজিপুর আলহেরা পাড়া এবং বিপ্লব কুমার মন্ডলের বাড়ি পত্নীতলা উপজেলার দোচাই গ্রামে বলে জানা গেছে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#


