IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগানে মুখর শাহবাগ

ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগানে মুখর শাহবাগ

ধূমকেতু নিউজ ডেস্ক : ‘গণঅভ্যুত্থান দিবস’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগ মোড় রবিবার (৩ আগস্ট) সকাল থেকেই মুখরিত হয়ে উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগানে। দুপুর আড়াইটায় শুরু হতে যাওয়া ঐতিহাসিক ছাত্রসমাবেশের আগে থেকেই সেখানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সকাল সাড়ে ১১টার দিকেই দেখা যায়, মঞ্চ ও সাউন্ড সিস্টেম প্রস্তুতের কাজ প্রায় শেষ। ইতোমধ্যে ছাত্রদলের বিভিন্ন জেলা, মহানগর ও ইউনিট থেকে আগত নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। আয়োজকদের প্রত্যাশা, সমাবেশে কয়েক লাখ নেতাকর্মীর উপস্থিতি ঘটবে। এরই মধ্যে ২৫৪ সদস্যবিশিষ্ট ৯০টি সমন্বয় টিম গঠন করেছে সংগঠনটি।

যানজটের আশঙ্কায় আগে থেকেই নেতাকর্মীদের সমাবেশস্থলে না আসার অনুরোধ জানানো হলেও, সকাল থেকেই ঢল নামে নেতাকর্মীদের। গরম আবহাওয়া ও দীর্ঘ যাত্রার ক্লান্তি ভুলে তারা উচ্চস্বরে নানা স্লোগানে উজ্জীবিত হয়ে ওঠেন। ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘খালেদা জিয়া ভয় নাই’, ‘জিয়ার সৈনিক এক হও’— এমন নানা স্লোগানে প্রকম্পিত হয় শাহবাগ মোড়।

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব রিফাত বলেন, “সকালেই আমরা শাহবাগে এসে গেছি। আমাদের নেতাকর্মীরা নিজের খরচে, ভালোবাসায়, ত্যাগে এই আন্দোলনের অংশ হতে এসেছে। স্লোগান দিয়েই আমরা সবাইকে চাঙা রাখছি।”

ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগানে মুখর শাহবাগ, সতর্ক অবস্থানে পুলিশ

ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক বায়জিদ বলেন, “দেশজুড়ে হাজার হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দিতে আসছেন। আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই রাজনৈতিক বার্তা দিতে চাই।”

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ নেতারা ও সাবেক ছাত্রনেতারা।

জনদুর্ভোগ রোধে আগাম দুঃখ প্রকাশ করেছে ছাত্রদল। ব্যানার-ফেস্টুন না টানানো, ব্যক্তিগত শোডাউন না করার নির্দেশনাও দিয়েছে কেন্দ্রীয় সংসদ।

সমাবেশ থেকে ছাত্রদলের নেতারা জুলাইয়ের গণ-অভ্যুত্থানে সংগঠনটির ভূমিকা, তরুণদের কর্মসংস্থান, ও শিক্ষার্থীদের মানবসম্পদে রূপান্তরের বিষয়ে বক্তব্য দেবেন।

অন্যদিকে, সমাবেশ ঘিরে শাহবাগ ও আশপাশের এলাকায় সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা সদস্য। সম্ভাব্য কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নজরদারিও জোরদার করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31