ধূমকেতু প্রতিবেদক, তানোর : জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের একাংশের আয়োজনে গোল্লাপাড়া বাজারে দলীয় কার্যালয়ের সামনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি এমএ মালেক মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাঁচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান মমিনুল হক মমিন। জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রশিদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক পৌর বিএনপির সভাপতি, বিআরডিবি চেয়ারম্যান আলহাজ্ব আরশাদ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামারগাঁ ইউপি বিএনপির একাংশের সভাপতি খলিলুর রহমান খলিল, সিনিয়র নেতা অবসরপ্রাপ্ত প্রভাষক আব্দুল ওয়াহেদ, ওমর আলী, পৌর বিএনপি নেতা বাদল, যুবদলের যুগ্ন আহবায়ক নুর হাসান মাহমুদ রাজা, সাবেক পৌর কৃষক দলের আহবায়ক আনারুল ইসলাম, সাবেক সদস্য সচিব আফজাল হোসেন প্রমুখ।
এসময় উপজেলা সাত ইউনিয়ন ও দুই পৌরসভার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


