ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির উদ্যোগে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার(০৫ আগষ্ট) বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকেআনন্দ র্যালি বের করা হয়। রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির( ভারপ্রাপ্ত) আহবায়ক মোয়াজ্জেম হোসেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া।
বক্তব্য রাখেন , উপজেলা বিএনপির সদস্য সচিব ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, ও রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তৌকি। বাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রাজ,গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল রাইহান,সাধারণ সম্পাদক মার্জুক আহমেদ, রাধানগর ইউনিয়ন, সাধারণ সম্পাদক, শামিউল ইসলাম বাবুল, চৌডালা ইউনিয়ন, বিএনপির সভাপতি মুন্তাজ আলী, ইঞ্জিনিয়ার এম ফেরদৌস ইসলাম খোকন,রহনপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম,রহনপুর পৌর বিএনপি সদস্য সচিব, ইসমাইল হোসেন, বিএনপি নেতা সাজ্জাদ, বিপ্লব,যুবনেতা, রবিউল ইসলাম, ছাত্রনেতা, মুরসালিন, নাফিস প্রমূখসহ গোমস্তাপুর উপজেলা শাখা ও রহনপুর পৌরসভা শাখা বিএনপি, যুবদল, ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।


