IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী তারেকের পোষ্টার ফেস্টুন ভাংচুর

ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী তারেকের পোষ্টার ফেস্টুন ভাংচুর

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহী -১( তানোর-গোদাগাড়ী) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী গোদাগাড়ী উপজেলা বিএনপি নেতা, জিয়া ফাউন্ডেশনের আজীবন সদস্য ও বিশিষ্ট শিল্পপতি এডভোকেট সুলতানুল ইসলাম তারেকের পোষ্টার ও ফেস্টুন ছিড়ে ভাংচুর ও গায়েব করেছে দুষ্কৃতকারীরা। গত রোববার দিবাগত রাতে গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বিভিন্ন জনবহুল মোড়ে ঘটেছে এমন পোষ্টার ও ফেস্টুন ভাংচুর ও গায়েব করার ঘটনা।

গোদাগাড়ী উপজেলা যুবদলের অন্যতম সদস্য ও মোহনপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ইমতিয়াজ আহমেদ এমন নেক্কার জনক কাজের তীব্র নিন্দা জানিয়ে বলেন, পোষ্টারে বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন আপোষ হীন নেত্রী বেগম জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ছবি ছিল। সব ছিড়ে ফেলা হয়েছে।

রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে কিন্তু শক্রতা থাকা সঠিক না। মনোনয়ন যিনি পাবেন তার হয়ে সবাই কাজ করব। একাধিক প্রার্থী থাকতে পারে। তাই বলে পোষ্টার ফেস্টুন ছিড়ে কখনো মানুষের মন জয় করা যায় না। তিনি জানান, বিষয়টি শোনার পর তারেক ভাই সহ ঊর্ধ্বতন নেতাদের অবহিত করা হয়েছে।

এবিষয়ে রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক এডভোকেট সুলতানুল ইসলাম তারেক বলেন, রাতের আঁধারে কে বা কারা এমন জঘন্য ঘটনাটি ঘটিয়েছে জানা যায়নি। এসব নোংরামি করে কখনো মানুষের মন পাওয়া যায়না। আমি আমার নেতাকর্মীদের ধৈর্য সহনশীলতা ও সম্প্রীতি বজায় রেখে চলাচলের নির্দেশ দিয়েছি।

এবিষয়ে থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। সম্প্রতি,চলতি মাসের (৪আগস্ট) সোমবার দিবাগত রাতে তানোর থানার মোড় সহ বিভিন্ন জনবহুল মোড়ে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট সুলতানুল ইসলাম তারেকের পোস্টার ও ফেস্টুন ছিড়ে গায়েব করার ঘটনা ঘটেছিলো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31