IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বাংলাদেশের একমাত্র অপরাজিত নেত্রী বেগম খালেদা জিয়া : দাউদার মাহমুদ

বাংলাদেশের একমাত্র অপরাজিত নেত্রী বেগম খালেদা জিয়া : দাউদার মাহমুদ

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দাউদার মাহমুদ বলেছেন, বাংলাদেশের একমাত্র অপরাজিত নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি ১৯৯১ সালে ৫টি আসনে ভোট করে জিতেছেন, ১৯৯৬ সালে ৫টি আসন এবং ২০০৮ সালে ৩টি আসনে ভোট করে জিতেছেন। তিনি কখনও ভোট করে হারেনি। এজন্য তিনি বাংলাদেশের একমাত্র অপরাজিত নেত্রী। তিনি কখনও ক্ষমতার লোভ করেনি। ওয়ান ইলেভেনের পর সরকার ক্ষমতা দেওয়ার জন্য নেত্রীর বাসায় গিয়েছিল, তখন নেত্রী বলেছিলেন আমার ক্ষমতা চাইনা, দেশের সার্বভৌমত্ব আগে।

তিনিও আরও বলেন, আমার নেত্রী খালেদা জিয়া ভারতের তাঁবেদারি করেনি, আমার নেত্রী কোনো দেশের তাঁবেদারি করেনি। তিনি আপোষহীন নেত্রী একদিনে হয়নি, দেশনেত্রী নাম একদিনে হয়নি। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় সকল দল, সকল নেতা যখন শপথ নিয়েছিল আমরা স্বৈরাচারের সাথে নির্বাচনে যাবো না। তখন ক্ষমতার লোভে রাতের আঁধারে শেখ হাসিনা এরশাদের সাথে ভোট করেছিল ১৯৯৬ সালে।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ১২টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় সংগঠনের কার্যালয়ে নাটোর জেলা ট্রাক, ট্র্যাংকলরী, ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সিংড়া উপজেলা পিকআপ সঞ্চয় সমিতির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

নাটোর জেলা ট্রাক, ট্র্যাংকলরী, ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলীর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক সুজন মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব তায়েজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক এডভোকেট নাজমুল হক, উপজেলা মৎস্য জীবি দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবু, পৌর যুবদলের সদস্য সচিব আমিনুল হক, পৌর শ্রমিক দলের আহ্বায়ক ফরহাদ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম সবুজ, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31